ক্রিকেট

রোহিত কি অধিনায়কত্বের উপযুক্ত?

সন্দেহ কপিল দেবের

ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ও সঞ্জয় মাঞ্জরেকার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ও সঞ্জয় মাঞ্জরেকার ছবি, যারা ক্রিকেটের জন্য পরিচিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

রোহিত শর্মার অধিনায়কত্বের যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি কপিল দেব। ওপেনারের ক্রিকেটীয় যোগ্যতা নিয়ে সন্দেহ না থাকলেও শারীরিক সুস্থতার বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে মন্তব্য করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক।

‘ওর মধ্যে কোন কমতি নেই। সবকিছুই আছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ফিটনেস নিয়ে বড় প্রশ্ন আছে। তিনি কি ফিট? কারণ একজন অধিনায়ক তার হওয়া উচিত যে খেলোয়াড়দের উজ্জীবিত করবে, সতীর্থরা তাকে নিয়ে গর্ব করবে।’ বিগত এক দশকে রোহিতকে কোহলির সাথে ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ আখ্যা দিলেও ফিটনেস প্রধান উদ্বেগের বিষয় তার।

গত বছর ভারতের খেলা ৬৮ টি ম্যাচের মধ্যে রোহিত শর্মা ২৯ টি ম্যাচ খেলতে পারেনি চোটের কারণে। খেলেছেন ৩৯ টি যেখানে দুটি টেস্ট, আটটি একদিনের আন্তর্জাতিক এবং ২৯ টি টি-টোয়েন্টি রয়েছে। অন্য কোন অধিনায়ক ভিন্ন কারণে এত ম্যাচ না খেলে থাকেনি।

যদি রোহিত ফিটনেস ভালো করতে পারে সেটা বাকি ভারতীয় খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হবে। অধিনায়ক হওয়ার পর রোহিত শর্মা রান পাচ্ছেন না এই সমালোচনার সাথে কিছুটা সহমত হলেও তাকে সফল ক্রিকেটার বলছেন এই কিংবদন্তি।

বিষয়:কপিল দেব ক্রিকেট বিসিসিআই ভারত রোহিত শর্মা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…