চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টাইগার রবি’কে দেশে পাঠাচ্ছে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৮ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

কানপুর টেস্টের গ্যালারিতে ভারতীয় সমর্থকরা মারধরের শিকার হয়েছিলেন বলে অভিযোগ তুলেছিলেন বাংলাদেশের ‘সুপার ফ্যান’ খ্যাত ‘টাইগার রবি’। অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় তাকে দেশে ফেরত পাঠাচ্ছে ভারত।

ভারতে মেডিকেল ভিসায় গিয়ে খেলা দেখেছেন রবি। চলমান সিরিজে প্রথম ম্যাচেও ভারতীয় সমর্থকদের দ্বারা হেনস্তা হওয়ার কথা অভিযোগ করেছিলেন। এরপর কানপুরেও একই অভিযোগ করেন তিনি। দুটি অভিযোগের কোনোটিরই সত্যতা পায়নি পুলিশ। সে কারণে এবার ভারত ছাড়তে হচ্ছে তাকে।

শনিবার কানপুরের গোয়েন্দা ইউনিটের অতিরিক্তি ডিসিপি রাজেশ কুমার শ্রীবাস্তব বিষয়টি জানিয়েছেন। বলেছেন, মেটাস্ট্যাটিক ক্যান্সারে আক্রান্ত রবি মেডিকেল ভিসায় ভারতে এসেছিলেন। তার ইচ্ছে অনুযায়ী তাকে দেশে ফেরার সুযোগ দিয়েছে কৃর্তপক্ষ। শনিবার ফ্লাইটযোগে দিল্লিতে পাঠানো হয়েছে। দিল্লি থেকে বাংলাদেশের ফ্লাইট ধরবেন তিনি।

গত ১৮ সেপ্টেম্বর হাওড়া একটি হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন রবি। পরে সেখান থেকে চেন্নাই সফর করেন। চেন্নাই থেকে কানপুরে আসেন।

রবির এমন আচরণ বিব্রতকর অবস্থায় পড়েছে ভারত সফররত বাংলাদেশ দল। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট থেকে তাকে এরই মধ্যে মাঠে না যেতে বলা হয়েছে। এ ঘটনায় বিরক্ত হয়েছেন তাকে আর্থিকভাবে সাহায্য করা দল ও দলের বাইরের ক্রিকেটাররাও।

গতকাল কানপুর টেস্টের প্রথমদিনে মধ্যাহ্ন বিরতির সময় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যায় কানপুর পুলিশ। রবি তখন অভিযোগ করেছিলেন, স্থানীয় সমর্থকের সঙ্গে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি হয়েছে।

Reneta

বলেছিলেন, ‘সকাল থেকে একদল সমর্থক আমাকে হেনস্তা করছিল। যখন মধ্যাহ্ন বিরতি শুরু হয়, আমি নাজমুল শান্ত এবং মুমিনুল হকের নাম ধরে চিল্লাচ্ছিলাম। তাদের মধ্যে কয়েকজন আমাকে ধাক্কা দিতে শুরু করে, আমার মাসকট (টাইগার) এবং আমার পতাকা ছিঁড়ে ফেলার চেষ্টা করে এবং আমি বাধা দিলে তারা আমাকে মারতে শুরু করে।’

সেসময় স্টেডিয়ামে থাকা এক নিরাপত্তারক্ষী এ দাবি অস্বীকার করে বলেছিলেন, ‘আমাদের একজন নিরাপত্তারক্ষী তাকে ‘সি’ ব্লকের প্রবেশপথে শ্বাসকষ্টে ভুগতে দেখে এবং তিনি কথা বলার জন্য চেষ্টা করছিলেন। বিষয়টি এমন মনে হচ্ছিল যে, তিনি পানিশূন্যতায় ভুগছিলেন। কিন্তু আমরা আসলে ডাক্তারের পরামর্শের জন্য অপেক্ষা করছি।’

পরে অভিযোগ সত্য নয় বলে দাবি করে কানপুর পুলিশ। তাদের দাবি ছিল, পানিশূন্যতায় ভুগছিলেন টাইগার রবি। বলেছে, ‘মারধরের অভিযোগের কোনো সত্যতা নেই। তাকে কোনো সমর্থক আঘাত করেনি। পানিশূন্যতার কারণে রবি পড়ে যান। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন ভালো আছেন।’

শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত এক ভিডিও বার্তায় হিন্দিতে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন রবিও। বলেছেন, ‘আমার শরীর খারাপ হয়ে গেছিল। পরে পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে আসে। এখন আমি সুস্থ আছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানপুরকানপুর টেস্টটাইগার রবিবাংলাদেশ-ভারতভারতমেডিকেল ভিসালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে

জুলাই ২৬, ২০২৬

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT