চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ন ১৩, মে ২০২৪
বিনোদন
A A

রবিবার গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় কন্নড় অভিনেত্রী পবিত্রা জয়রাম। তেলেগু টেলিভিশন ধারাবাহিক ‘ত্রিনয়নী’-তে তিলোত্তমার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।

পুলিশ জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে অভিনেত্রী পবিত্রা জয়রামের গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। আর ঠিক তখনই হায়দরাবাদ থেকে বনপারথিগামী একটা বাস ডান দিক থেকে এসে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা দেয়। এতে পবিত্রা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

অভিনেত্রীর গাড়িটি কর্ণাটকের মান্ডা জেলার হানাকেরে-তে ফিরছিল। ওই একই গাড়িতে ছিলেন অভিনেত্রীর মামাতো বোন অপেক্ষা, গাড়িচালক শ্রীকান্ত ও অভিনেতা চন্দ্রকান্ত। তারাও এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

পবিত্রার মৃত্যু ইন্ডাস্ট্রিকে স্তব্ধ করে দিয়েছে। শোকপ্রকাশ করেছেন অভিনেত্রীর সহ শিল্পীরা। পবিত্রার সহ অভিনেতা সমীপ আচার্য সামাজিক মাধ্যমে লেখেন, ‘মাত্র খবরটা শুনলাম, যে আপনি আর নেই। এটা সত্যিই অবিশ্বাস্য। আমার প্রথম অন-স্ক্রিন মা আপনি, আপনি সবসময়ই আমার কাছে বিশেষ একজন হয়ে থাকবেন।’

পবিত্রা জয়রাম একাধিক কন্নড় সিরিয়ালে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। কন্নড় ছাড়াও তেলেগু ধারাবাহিকেও তিনি কাজ করেছেন। সোশ্যাল মিডিয়ায় তার ভক্তরা শোক প্রকাশ করছেন।

সূত্র: এনডিটিভি

Jui  Banner Campaign
ট্যাগ: কন্নড় অভিনেত্রীপবিত্রা জয়রাম
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT