চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের প্রচারণায় সাদামাটা কঙ্গনা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২৪
বিনোদন
A A

চলতি বছরের লোকসভা নির্বাচনের হাত ধরেই রাজনীতির ময়দানে পা রাখলেন কঙ্গনা রানাউত। বিজেপির তরফে তাকে টিকিট দেওয়া হয়েছে। পদ্ম শিবিরের হয়ে তিনি এবার হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে লড়বেন।

এবার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই প্রচার শুরু করে দিলেন হিমাচলের মান্ডির ঘরের মেয়ে কঙ্গনা।

এদিন চুড়িদার সালোয়ার স্যুট পরে প্রচারে নামতে দেখা যায় কঙ্গনাকে। তিনি সেখানকার স্থানীয় ভাষাতেই স্থানীয়দের সঙ্গে জনসংযোগ করেন। বক্তব্যের শুরুতেই বলে ওঠেন, ‘ আমি আপনাদের সেবায় কোন খামতি রাখব না। আপনারা এটা একদম ভাববেন না যে কঙ্গনা কোন হিরোইন বা কোন স্টার। বরং আপনারা এটা ভাববেন যে কঙ্গনা আপনাদের ঘরের মেয়ে, আপনাদের বোন।’

এরপর তাকে আবারও বলতে শোনা যায়, ‘এখানকার সবাই আমার আত্মীয়। আমি আমার ভাই বোনদের জন্য সব করব। দুর্গা মায়ের কৃপায় আজ আমি আপনাদের সামনে আসতে পেরেছি এই ভাবে। আমি দূরের কেউ নই। এখানে কেউ আমার কাকু হন, কেউ দাদা হন, কেউ বোন হন।’ ফলে বোঝাই যাচ্ছে কোন তারকা হিসেবে নন, বরং ঘরের মেয়ে হিসেবে তিনি সকলের সঙ্গে যোগাযোগ তৈরি করার চেষ্টা করছেন।

কিছুদিন আগেই বিজেপির প্রার্থী তালিকায় তার নাম ঘোষিত হওয়ার পর প্রশ্ন ওঠে, তবে কি পরপর বক্স অফিসে তাঁর ছবি ফ্লপ করছে বলে কি রাজনীতিতে এলেন কঙ্গনা? এই বিষয়ে তিনি টাইমস নাওকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘না, এরম কোনও ব্যাপার নেই। দুনিয়ায় এমন কোনও অভিনেতা নেই যাঁর সব ছবি হিট করেছে। শাহরুখ খানেরও কয়েক বছর কোন ছবি চলেনি বক্স অফিসে তারপর আবার ‘পাঠান’ হিট করল। আমারও ৭-৮ বছর মতো কোন ছবি চলেনি। তারপর ‘কুইন’ হিট করল। তারপর বেশ কিছু ছবি হিট করল। ৩-৪ বছর আগে ‘মনিকর্নিকা’ চলল। এবার ‘এমারজেন্সি’ আসছে। হতে পারে ওই ছবিটা হিট করে গেল।

ওটিটি আসায় অভিনেতারা এখন বেশি করে তাঁদের ট্যালেন্ট দেখাতে পারছেন। আমরা শেষ জেনারেশন যেখানে তারকা আছে। ওটিটির যুগে নতুন করে কোন তারকা তৈরি হচ্ছে না। আমরা পরিচিত মুখ, আর ঈশ্বরের কৃপায় আমাদের চাহিদাও আছে। তাই এমন কোন ব্যাপার নেই। আমি শিল্পের জগতের পাশাপাশি এখন বাস্তব জগতের সঙ্গে যুক্ত থাকতে চাই।’ – ইন্ডিয়া ডটকম

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কঙ্গনা রানাউতবিজেপিলোকসভা নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

মাত্র হাজার টাকায় এমন স্বর্গীয় সৌন্দর্য

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যে হৃদয় আল্লাহর ওপর ভরসা করে, সে কখনো একা নয়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘জান দেব, জুলাই দেব না’ শীর্ষক সভায় যা বললেন নেতারা

আগস্ট ২, ২০২৬

আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ভর্তি শুরু: মির্জা ফখরুল

আগস্ট ২, ২০২৬

প্রেসিডেন্টস কাপ আর্চারিতে বাংলাদেশ-মালয়েশিয়া জুটির স্বর্ণ জয়

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT