চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় কমলেশ রায়ের রম্যগল্পের বই ‘শাপে বর’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২৫
শিল্প সাহিত্য
A A
চ্যানেল আই অনলাইন এর রম্যগল্পের বই ‘শাপে বর’ এর প্রচ্ছদ ও লেখক. Channel i News - চ্যানেল আই নিউজ

অমর একুশে বইমেলায় এসেছে কমলেশ রায়ের গল্পের বই ‘শাপে বর’। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স। বইমেলায় পাওয়া যাচ্ছে ২৯ নম্বর প্যাভিলিয়নে। প্রচ্ছদ করেছেন মানব। অলংকরণ তাপস সরকার। দাম ১৬০ টাকা।

রম্য মানেই অঢেল মজা। লঘুচালে সুখপাঠ্য লেখা। আসলে কি তাই? হাসি-তামাশার আড়ালে লুকিয়ে থাকা বেদনা, গভীর কোনো বোধ, শিক্ষণীয় কথা, সমাজের অসামঞ্জস্যতাও তো ঘাপটি মেরে থাকে রম্যর আড়ালে। আর এই মজার হাটে যে যেমন খরিদদার সে সেটুকুই কেনেন।

কেউ স্রেফ হাসেন, কেউ হাসতে হাসতে ভাবেন। কেউ আবার খুঁজে পান অমূল্য কিছু। এই বইয়ে রয়েছে পাঁচটি রম্যগল্প। টি-শার্ট, চায়ের কাপ, সেই রাতে, মেঘরাত্রির আলাপন ও শরতের একদিন। এক মলাটে সরস গল্পের অনবদ্য এক ভাণ্ডার। গল্পগুলো আমাদের হাসায়, কাঁদায়, ভাবায় এবং শেখায়।

Banglabid

জীবন মানেই লড়াই। বিপদে, আপদে ঘেরা। তারপরও জীবন সুন্দর। আনন্দময়। বেঁচে থাকার চেয়ে বড় ‘শাপে বর’ আর কী হতে পারে!

কমলেশ রায়ের রম্যরচনায় উইট আর হিউমার মাখামাখি করে থাকে। পাঠকের হৃদয়কে যা হাস্যরসে ভরপুর করে তোলে। রম্যগল্প যারা ভালোবাসেন তারা অনায়াসে বইটি রাখতে পারেন পছন্দের তালিকায়। রকমারি ও পাঞ্জেরী পাবলিকেশন্সসহ বিভিন্ন অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে ‘শাপে বর’ বইটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমলেশ রায়বইমেলাশাপে বর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

আগস্ট ১৩, ২০২৬
ছবি: পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল।

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলা

আগস্ট ১৩, ২০২৬

ছয় উইকেট নেয়া হাসানের কাছে স্মিথের উইকেট ‘স্পেশাল’

আগস্ট ১৩, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

১৫ আগস্ট: নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT