চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাডম্যানের দুই রেকর্ডে ভাগ বসালেন কামিন্দু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

২০২২ সালের জুলাইয়ে গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে লাল বলের ক্রিকেটে অভিষেক হয়েছিল কামিন্দু মেন্ডিসের। অভিষেক থেকে টানা আট ম্যাচে ন্যূনতম একটি ফিফটি করে রেকর্ড গড়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথমদিনে। দ্বিতীয় দিনে এসে অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের দুই রেকর্ডে ভাগ বসালেন ২৫ বর্ষী ব্যাটার।

কিউইদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টসে জিতে আগে ব্যাটে নামে শ্রীলঙ্কা। ১৬৩.৪ ওভার ব্যাট করে ৫ উইকেটে ৬০২ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে লঙ্কান দল। সেঞ্চুরি পেয়েছেন তিন ব্যাটার- দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিস।

দ্বিতীয় দিনে এসে সেঞ্চুরি পূর্ণ করেন মেন্ডিস। নিজের অষ্টম টেস্টে এসে ১৩তম ইনিংসে লঙ্কান ব্যাটার পঞ্চম সেঞ্চুরি ছুঁয়েছেন। ব্র্যাডম্যানও ১৩তম ইনিংসে এসে পঞ্চম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। তালিকায় তাদের সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজের জর্জ হাডলিও। দ্রুততম পাঁচ সেঞ্চুরির রেকর্ডে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের স্যার এভারটন উইকস। ১০ ইনিংসে ৫ সেঞ্চুরি করে রেকর্ড গড়েন তিনি। ১২ ইনিংসে ৫ সেঞ্চুরি করে তালিকায় পরের অবস্থানে আছেন ইংল্যান্ডের হার্বার্ট সাটফ্লিক ও অস্ট্রেলিয়ার নিল হার্ভে।

প্রথম ইনিংসে নামার আগে হাজারি ক্লাবে পৌঁছাতে কামিন্দুর প্রয়োজন ছিল ১৭৮ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮২ রানে অপরাজিত থাকেন। টেস্টে তার রান এখন ১,০০৪। ১৩তম ইনিংসেই হাজার রানের ক্লাবে পৌঁছেছেন। স্যার ডন ব্র্যাডম্যানও ১৩তম ইনিংসে হাজারি ক্লাবে নাম লেখান। দ্রুততম হাজারের ক্লাবে পৌঁছানো ব্যাটারদের রেকর্ডে শীর্ষে আছেন হার্বার্ট সাটফ্লিক ও এভারটন উইকস। দুজনেই ১২ ইনিংস খেলে ১০০০ রান পূর্ণ করেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইকসকামিন্দুগলব্র্যাডম্যানলিড স্পোর্টসশ্রীলঙ্কাশ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টেস্টসাফফ্লিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন, ফাইল ছবি

ধর্মমন্ত্রীর রোগমুক্তি কামনায় হেফাজতের দেশব্যাপী দোয়া মাহফিল

জুলাই ২৪, ২০২৬
গোদি মিডিয়া'কে ধিক্কার দিচ্ছে ভারতীয় ছাত্র-যুবকরা

গোদি মিডিয়া’কে ধিক্কার দিচ্ছে ভারতীয় ছাত্র-যুবকরা

জুলাই ২৪, ২০২৬

মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বন্ধের হুমকি ইরানের

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই ২৪, ২০২৬

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT