চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের শ্রেষ্ঠ থিয়েটারে আজ রাতে বাংলাদেশের ‘অন্যদিন…’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ণ ২০, নভেম্বর ২০২১
বিনোদন
A A

চলতি মাসের শুরুতেই বাংলাদেশি সিনেমার জন্য গর্ব করার মতো খবর আসে সুদূর আমস্টারডাম থেকে! জানানো হয়, বিশ্বের ‘টপ টেন ফেস্টিভাল লিস্ট’র অন্যতম এবং বৃহত্তম প্রামাণ্য চলচ্চিত্র উৎসব আমস্টারডামের ইডফা’র মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ‘শুনতে কি পাও!’ খ্যাত নির্মাতা কামার আহমাদ সাইমনের নতুন ছবি ‘অন্যদিন…’।

আর এই ছবিটির বিশ্ব প্রিমিয়ার হতে যাচ্ছে শনিবার রাতে। তাও যেনোতেনো কোনো থিয়েটার নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শক সশরীরে উপস্থিত থেকে ‘অন্যদিন…’ দেখবেন পৃথিবীর সুন্দরতম ৫০টি সিনেমা হলের লিস্টে ১ নম্বর আমস্টারডামের তুসানস্কি থিয়েটারে।

উৎসবে যোগ দিতে এরইমধ্যে আমস্টারডামে পৌঁছেছেন নির্মাতা কামার আহমাদ সাইমন। সেখান থেকে তিনি জানান, ‘অন্যদিন…’ এর অভিষেক প্রদর্শনীতে একা থাকলেও আগামি ২৪ নভেম্বর উৎসবে যোগ দিবেন এই ছবির প্রযোজক সারা আফরীন।

Banglabid

এরআগে ‘অন্যদিন…’ নিয়ে নিজের অনুভূতির কথা কামার জানিয়েছেন এভাবে, “প্রথম সারির উৎসব, বৃহত্তম উৎসব, মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা, লিড ফেস্টিভ্যাল, সুন্দরতম থিয়েটার, বিশ্ব অভিষেক, সেরা পুরষ্কার, অস্কার- এতোসব খবরের ভিড়ে ইডফা’র ওয়েবসাইটে “অন্যদিন…” নিয়ে একটা কথা চোখে লেগেছে- ‘ফিলসফিকাল ও ক্যালাইডস্কোপিক’। ক্লিশে ফেস্টিভ্যাল পলিটিক্সে নারীবাদী, মৌলবাদী, গরিববাদী, বিশ্ববাদী, ফ্যাকরাবাদী, ইত্যাদি বাদানুবাদের বাইরে ইডফা “অন্যদিন…”এ একটা ফিলসফিকাল ও ক্যালাইডোস্কোপিক ছবি খুঁজে পেয়েছে, নির্মাতা হিসাবে এর চাইতে আনন্দের আর কি হতে পারে!”

‘অন্যদিন…’ এর বিশ্ব অভিষেক হচ্ছে প্রথম সারির উৎসবগুলোর অন্যতম এবং বৃহত্তম নন-ফিকশন ছবির উৎসব IDFA’র মূল আন্তর্জাতিক প্রতিযোগিতায়, প্রথম কোন বাংলা ছবি হিসেবে, দুনিয়ার সবচাইতে সুন্দর থিয়েটারে। নির্মাতা জানান, আমস্টারডামের তুসানস্কিতে শনিবার (২০ নভেম্বর) রাত স্থানীয় সময় নয়টায় ‘অন্যদিন…’ এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।

নন-ফিকশন ছবির জগতের সেরা চলচ্চিত্রগুলা উপস্থাপন করার জন্য চলচ্চিত্রপ্রেমীদের কাছে দুনিয়াজোড়া খ্যাত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইডফা। তিন শতাধিক শক্তিশালী ও কাব্যিক ছবি দেখানো হয় ১২ দিনের এই উত্সবে, যেখানে টিকেট কেটে ছবি দেখতে আসেন আড়াই লক্ষাধিক দর্শক।

Reneta

এই বছরের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ নন-ফিকশন ফিচার ছবির মর্যাদাপূর্ণ পুরষ্কারের দৌড়ে আছে ফ্রান্স, রাশিয়া, জার্মানী, ইতালি, নেদারল্যান্ডস, আর্জেন্টিনা ও পর্তুগালসহ মোট ২১টি দেশের ১৪টি ছবি। যার মধ্যে কামারের হাইব্রিড ছবি ‘অন্যদিন…’। ২৫ নভেম্বরের একটি আড়ম্বরপূর্ণ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এই ফল ঘোষণা করা হবে আমস্টারডামের বিখ্যাত আই ফিল্ম মিউজিয়ামে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্যদিনকামারলিড বিনোদনসারা আফরীন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মওদুদ পাভেলের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT