চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুম ঘর থেকে মুক্তি পেল কামারের ‘অন্যদিন…’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২৫
বিনোদন
A A
জনসমাগমে নেতা ও জনগণের মধ্যে সংযোগের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গুম ঘর থেকে মুক্তি পেল কামার আহমাদ সাইমনের বহুল প্রতীক্ষিত ছবি ‘অন্যদিন…’। ২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশন সিনফন্দেশিওনের এই ছবিটি এবার দেখতে পাবেন বাংলাদেশের দর্শক।

দীর্ঘদিন ‘অন্যদিন…’ আটকে ছিলো তৎকালীন সেন্সর বোর্ডে। নির্মাতা সূত্রে জানা যায়, ছবিটির রাজনৈতিক বক্তব্য পছন্দ হয়নি তখনকার সেন্সর বোর্ডের। তাই এতদিন আটকে ছিল ‘অন্যদিন…’।

‘অন্যদিন…’ মুক্তির আনন্দে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নির্মাতা কামার আহমাদ সাইমন বলেন, “রাজনীতি বাদে শিল্প মানে ভণ্ডামি। যদিও মানুষের সাথে অন্য কিছুর তুলনা হয় না, তবু এই খবরে আমার মনে হচ্ছে—আজকে গুম ঘর থেকে মুক্তি পেল অন্যদিন…”

‘অন্যদিন…’ এর একটি দৃশ্যে…

এর আগে আটকে থাকা ছবিগুলা মুক্তির আশাবাদ জানিয়ে কামার বলেছিলেন, “২০২৪–এর পরবর্তী বাংলাদেশ কেমন হবে, তার চর্চা আজকেই শুরু করতে হবে। সামনের লড়াইটা কালচারাল ন্যারেটিভের, এই লড়াইয়ে সিনেমা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম।”

২০১৬ সালে লোকার্নোর পিয়াতজা গ্রান্দায় বাংলাদেশের প্রথম কোন নির্মাতা হিসাবে ‘ফিচারড ডিরেক্টর’এর সম্মাননা পেয়েছিলেন কামার আহমাদ সাইমন। সেইসাথে ফ্রান্স থেকে আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজ। ২০২১ সালে বিশ্বের প্রথম সারির উৎসবগুলার অন্যতম প্রধান ইডফা’র মূল প্রতিযোগিতায় পৃথিবীর সুন্দরতম আমস্টারডামের তুসান্সকি থিয়েটারে ‘ওয়ার্ল্ড প্রিমিয়ার’ বা অভিষেক হয়েছিল অন্যদিন… এর।

এরপর ২০২২ সালে উত্তর আমেরিকার অন্যতম উৎসব ক্যামডেন থেকে শ্রেষ্ঠ ফিচার ছবির জন্য ‘হ্যারেল এওয়ার্ড’, নিউ-ইয়র্কের মমিতে সে বছরের মাত্র ১৮টা নির্বাচিত মাস্টারপিসে সিলেকশন জুরিখে ‘গোল্ডেন আই’ নমিনেশন, নন্তের ফেস্টিভ্যাল অফ থ্রি কন্টিনেন্টসের প্রতিযোগিতায়, সিডনীতে অফিশিয়াল সিলেকশনসহ দুনিয়ার নানান দেশে প্রদর্শিত হলেও — নিজ দেশেই এখনো দেখানো যায় নাই অন্যদিন…।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্যদিনকামারকামার আহমাদ সাইমনগুম ঘরলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতিসংঘের মানবাধিকার প্রধান হিসেবে দ্বিতীয় মেয়াদে ভলকার তুর্ক

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তাপপ্রবাহে ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল, স্পেনে জরুরি অবস্থা জারি

জুলাই ২৫, ২০২৬

ককরোচ আন্দোলন: মোদি সরকারও কি বাংলাদেশ-নেপালের পথে?

জুলাই ২৫, ২০২৬

মিরপুরে যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, নিহত ১

জুলাই ২৫, ২০২৬
বৃষ্টির আগে ঝড়ো বাতাসে দোল খাচ্ছে পাম গাছগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT