বাংলাদেশ

ট্রেনের আগাম টিকিট পেতে দীর্ঘ লাইনে অপেক্ষা

ঢাকায় ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ লাইনে হাজারো যাত্রী।. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনের আগাম টিকিটের জন্য ঢাকায় স্টেশনে ব্যাপক ভিড়, যাত্রীরা লাইনে দাঁড়িয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদ উল আজহা উপলক্ষে তৃতীয় দিনের মতো আজ ট্রেনের আগাম টিকিট বিক্রি চলছে। টিকিট পেতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে রাত থেকে দীর্ঘ লাইনে অপেক্ষা করে হাজার হাজার যাত্রী টিকিট নিতে স্টেশনে অবস্থান করছে।

রোববার সকালে কমলাপুর রেলস্টেশনে গিয়ে সরেজমিনে এমন চিত্র দেখা যায়।

কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার জানিয়েছেন, স্টেশনে কাউন্টার থেকে এবং অনলাইনে দুভাবেই টিকিট বিক্রি করা হচ্ছে।

ট্রেনের টিকিট বিক্রির ভোগান্তির সেই পুরোনো চিত্র দেখা গেছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। টিকিট নামের সোনার হরিণ পেতে অপেক্ষা ১২ থেকে ১৪ ঘণ্টার। অনেকে লাইনে দাঁড়িয়ে চেষ্টা করেছেন অনলাইনে। সেখানেও অভিযোগ বিস্তর।

প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি হচ্ছে। রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ জুলাইয়ের টিকিট আজ ৩ জুলাই, ৮ তারিখের টিকিট ৪ জুলাই এবং ৯ তারিখের টিকিট মিলবে ৫ জুলাইয়ে।

বিষয়:ঈদ উল আজহা কমলাপুর রেল স্টেশন ট্রেনের আগাম টিকিট বিক্রি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…