চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাবা-মা ফুটবল খেলতে দিতে চাইতেন না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪২ অপরাহ্ন ০২, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

মোসাম্মৎ সাগরিকার জোড়া গোলের সুবাদে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের নিজেদের প্রথম ম্যাচে জিতেছে বাংলাদেশ। টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার অভিযানে নেপালকে ৩-১ গোলে হারানোর পর সংবাদ সম্মেলনে কথা বলার সময় এ ফরোয়ার্ড কথা বলতে গিয়ে লাজুক হাসি দিয়েছেন। কথা বলতে গিয়ে মাথা নিচু করে জড়তা কাটানোর চেষ্টাও করেন। একটা সময় নিজের ফুটবল খেলার শুরুর স্মৃতিচারণও করেন।

অনেক ক্ষেত্রেই মেয়েরা ফুটবল খেললে পরিবার ও সমাজ থেকে আসে বাধা। সমালোচনার যেন তীর হয়ে ছুটে যায়। সাগরিকার গল্পটাও এর ব্যতিক্রম নয়। নিজের মুখেই শোনালেন সেই অতীত। বললেন, ‘আমার বাবা-মা ফুটবল খেলতে দিতে চাইতেন না। খালা বলতেন মেয়েটিকে আমাকে দাও, সে ফুটবল খেলুক। বাংলাদেশের জার্সিতে খেলার পর মা–বাবার ভুল ভেঙেছে। আমি এতেই খুশি।’

একের পর এক আক্রমণ গড়লেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না লাল-সবুজের দল। ৪০ মিনিটে স্বপ্না রানির হেড পাসে ডি বক্সে থাকা সাগরিকা কোনো ভুল করেননি। ডান পায়ের ভলিতে বল জালে জড়িয়ে স্বাগতিকদের এগিয়ে দেন। উল্লাসে মাতে কমলাপুরের গ্যালারিতে থাকা দর্শকরা। তিন মিনিট পর মুনকি আক্তার আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করে বাঁ-পায়ের উঁচু শটে নিশানাভেদ করলে প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে থাকে।

বিরতির পর নেপাল গোল করে স্কোরলাইন ২-১ করলে বাঘিনীরা চাপে পড়ে। তবে সেই চাপ থেকে দলকে টেনে তোলেন সাগরিকা। সতীর্থ ইতি খাতুনের বাড়ানো বল নিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে ফাঁকা পোস্টে বল জালে পাঠিয়ে জয়সূচক গোলটি করেন। গোটা ম্যাচে বেশ কয়েকটি সুযোগ নষ্ট না করলে অবশ্য তার হ্যাটট্রিকটা অনায়াসেই হয়ে যেতো।

ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে সাগরিকার ভাষ্য, ‘দলকে জেতাতে পেরে ভালো লাগছে। হ্যাটট্রিক করতে পারলে আরও ভালো লাগতো। কিছু সুযোগ মিস করেছি, কিছু ভুলও করেছি। ভবিষ্যতে এই ভুলগুলো শুধরে নিতে চাই ।’

এদিকে, জয় দিয়ে এবারের সাফ শুরু করলেও দলের সার্বিক পারফরম্যান্সে পুরোপুরি নন বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটু। সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রত্যাশা অনুযায়ী স্কোরলাইন হয়নি, এরপরও প্রথম ম্যাচে জয় পাওয়ায় খুশি। নেপাল ৪০ মিনিট পর্যন্ত ম্যাচে ছিল। এরপর তারা খেই হারিয়ে ফেলে ।’

Reneta

নেপাল কোচ বাল গোপাল সাহু হারের পর বলেছেন, ‘বাংলাদেশের মেয়েরা শারীরিকভাবে আমাদের চেয়ে এগিয়ে আছে। সেটাই ম্যাচ প্রভাব ফেলেছে।’

যদিও স্বাগতিক দলের কোচ বিষয়টি মানতে নারাজ ছিলেন। তার ভাষ্য, ‘নেপালই শারীরিকভাবে এগিয়ে, তারা পাহাড়ি অঞ্চলের মানুষ। কেন এমনটা বলেছে জানি না। ’

Jui  Banner Campaign
ট্যাগ: কমলাপুরটিটুনেপালবাংলাদেশবীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামমেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টসসাগরিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT