চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমল হাসানকে ‘ধর্মান্ধ’ বলে যে হুঁশিয়ারি দিলো কন্নড়বাসী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ২৮, মে ২০২৫
বিনোদন
A A

কন্নড় ভাষার উৎপত্তি তামিল ভাষা থেকে- সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করতেই বিপাকে পড়েছেন কমল হাসান। চেন্নাই এর অনুষ্ঠানে গিয়ে কমল এই মন্তব্য করায় চটেছেন কর্নাটকের মানুষ। বর্ষীয়ান অভিনেতার কাছে আসছে একের পর এক হুমকি। এমনকি রাজ্যে তাকে নিষিদ্ধ করার দাবিও উঠেছে।

‘ঠাগ লাইফ ইন চেন্নাই’ ছবির অনুষ্ঠানে কমল হাসানের সঙ্গে ছিলেন কন্নড় অভিনেতা শিবাজীকুমারও। সেই অনুষ্ঠানে কমল বলেন, “তামিল হল আমার জীবন ও আমার পরিবার। আর অভিনেতা শিবাজীকুমার হল অন্য রাজ্যে থাকা আমার পরিবারের আর এক অংশ। তাই আজ তিনি এসেছেন। আর সেই জন্যই শুরুতে বললাম, তামিল ভাষা আমার পরিবার ও জীবন। আর আপনার (শিবাজীকুমার) ভাষা তামিল থেকেই জন্ম নিয়েছে। তাই আপনিও আমাদের মধ্যেই আছেন।”

এরপরেই তার দিকে ধেয়ে আসে কটাক্ষ। বলা হচ্ছে, “ইতিহাস জেনে তারপর কথা বলুন। কোন ধর্মান্ধের থেকে আমরা ভাষা শিক্ষা নেব না।” এমন নানা মন্তব্য ধেয়ে আসতে শুরু করেছে কমল হাসানের দিকে। এমনকি কমল হাসানের মুখে কালি পর্যন্ত মাখানো হবে বলে হুমকি এসেছে। এক কন্নড় বাসিন্দার কথায়, “কন্নড় ভাষার ইতিহাস ২০০০ বছরের। পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষাগুলির মধ্যে এটি একটি।”

কন্নড় রক্ষণ বেদিকের নেতা প্রবাণ শেঠি বলেছেন, “কমল হাসানকে আমরা সাবধান করছি। কর্নাটকে আপনি ব্যবসা করতে চান? তারপরেও কন্নড় ভাষার অপমান করছেন? আমরা আপনার মুখে কালি মাখাতে প্রস্তুত ছিলাম। কিন্তু আপনি পালিয়ে গেলেন। কন্নড় ভাষার বিরুদ্ধে কথা বললে আপনার ছবিকে নিষিদ্ধ ঘোষণা করা হবে এই রাজ্যে।”

তবে কমলের এই মন্তব্যে শিবাজী কোন প্রতিক্রিয়া দেননি। অনুষ্ঠানেও তার কোন প্রতিক্রিয়া ছিল না। তিনি কোন আপত্তিও করেননি। কিন্তু চটেছেন কর্নাটকের মানুষ। কিছুদিন আগে কন্নড় ভাষা নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সোনু নিগম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমল হাসানকর্নাটকজনপ্রিয় তামিল অভিনেতাতামিলসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশরে ছারছীনা দরবার শরীফের মরহুম পীর এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার

জুন ১৯, ২০২৬

হাইতির বিপক্ষে ব্রাজিল একাদশে থাকছেন কারা?

জুন ১৯, ২০২৬

ফুটবলে এখন শুধু রক্ষণ সামলানো নয়, সৃষ্টিরও: বরুণ বিকাশ

জুন ১৯, ২০২৬

লড়াই জমিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারল বাংলাদেশ

জুন ১৯, ২০২৬

সিনেপ্লেক্সে শাকিবের ত্রিমুখী দাপট: একসঙ্গে চলছে তিন সিনেমা

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT