নতুন প্রধানমন্ত্রী পেল নেপাল। সাবেক মাওবাদী গেরিলা নেতা পুস্প কমল দহল ওরফে ‘প্রচণ্ড’কে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করলেন প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি।
রোববার এই নিয়োগের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো নেপালের প্রধানমন্ত্রী হলেন প্রচণ্ড। সোমবার বিকালে তার শপথ গ্রহণের কথা রয়েছে।
দেশটিতে গতমাসের নির্বাচনে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ঝুলন্ত পার্লামেন্ট হওয়ার পর প্রধান বিরোধী দলের সঙ্গে জোট গড়ে প্রধানমন্ত্রী হলেন তিনি।
নেপালের সাবেক রাজতন্ত্রের বিরুদ্ধে এক দশক ধরে চলা গেরিলা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন পুস্প কমল দহল। তাই তিনি প্রচণ্ড নামে পরিচিতি পেয়েছেন।








