মিরপুরবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে কালশী ফ্লাইওভার উদ্বোধন করা হচ্ছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে কালশী বালুর মাঠে অনুষ্ঠানে যোগ দিয়ে মিরপুর-কালশি ফ্লাইওভার উদ্বোধন করবেন। বৃহত্তর মিরপুরে ঢুকতে কিংবা বের হতে কালশী মোড়ে যে যানজটে পড়তে হয় কালশি ফ্লাইওভার চালুর মাধ্যমে সেই ভোগান্তি দূর হবে বলে আশা করছেন নগরবাসী। কালশী ফ্লাইওভার উদ্বোধন ঘিরে ইসিবি চত্বর ও কালশী বালুর মাঠ এলাকায় উৎসবের আমেজ।








