চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তোমাকে সুস্থ হয়ে ফিরে আসতে হবে, অসুস্থতা তোমাকে মানায় না’

অভিনেতা হাসান মাসুদকে নিয়ে কচি খন্দকারের আবেগঘন পোস্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২৫
বিনোদন
A A
দুই বন্ধু হাসিমুখে বসে আছেন, প্রকৃতি ও নদীর পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদের অসুস্থতার খবরের পর তার সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বন্ধুর সুস্থতা কামনায় সহ-অভিনেতা ও নির্মাতা কচি খন্দকারের একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে হাসান মাসুদের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে কচি খন্দকার লেখেন,“প্রিয় বন্ধু হাসান মাসুদ, তোমাকে সুস্থ হয়ে ফিরে আসতে হবে। অসুস্থতা তোমাকে মানায় না। তোমার স্বতঃস্ফূর্ত ক্যারেকটার আমাদের বিমোহিত করে। তুমি উত্তেজিত হলেই আমাদের ভালো লাগে, অদ্ভুত এক ভালোলাগা তৈরি হয়।”

এসময় কচি লিখেন,“সামনে ‘তেল ছাড়া পরোটা’র শুটিং , তোমাকে ছাড়া কীভাবে? তুমি ইউনিটে না থাকলে উত্তেজনা ছড়াবে কে? তুমি আমাদের প্রাণ, তুমি আমাদের শক্তি, তুমি আমাদের ভালোবাসা।”

Banglabid

“প্লিজ, রোগকে সম্পূর্ণ নির্মূল করে ফিরে আসো আমাদের একাউন্টেড মকবুল সাহেব। আমাদের সবার প্রিয় হাসান মাসুদ। একটি সিকুয়েন্সে একটি কণ্ঠ দেওয়ার বাকি আছে — তুমি সেদিন গভীর রাতে ফোন দিয়ে জানালে তুমি গানটি গেয়ে দেবে।” হাসান মাসুদকে নিয়ে আবেগঘন কচি খন্দকার।

গানটির কয়েক চরণও তুলে ধরেন কচি। “আমায় একজন সাদা মানুষ দাও, যার রক্ত সাদা/ আমায় একজন কালো মানুষ দাও, যার রক্ত কালো/যদি দিতে পারো, প্রতিদান যা কিছু হোক, অমূল্য পেতে পারো।”

কচি খন্দকারের এই পোস্টটি মুহূর্তের ছড়িয়ে যায়। সহকর্মী ও দর্শকরা মন্তব্যে আবেগপ্রবণ প্রতিক্রিয়া জানিয়ে হাসান মাসুদের দ্রুত সুস্থতা কামনা করছেন।

Reneta

প্রসঙ্গত, সোমবার রাতে হাসান মাসুদ হঠাৎ মাথাব্যথা ও খিঁচুনি অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তিনি ইস্কেমিক স্ট্রোক ও মাইল্ড হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাঅসুস্থকচি খন্দকারগাননাটকলিড বিনোদনসিনেমাহাসান মাসুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬

ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত প্রচেষ্টা’— কেন এমন দাবি ফিফার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সকালে ঘুম থেকে উঠে এই ৭টি কাজ বদলে দিতে পারে আপনার পুরো দিন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোমে আটকে থাকা বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT