বিনোদন

আসছে ‘ট্যাক্সি ড্রাইভার’-এর তৃতীয় সিজন, কারা থাকবেন?

Young man using a mobile phone with a background of yellow newspapers. Channel i News - চ্যানেল আই নিউজ

A young man wearing glasses and a jacket, holding a mobile phone, with a backdrop of yellow newspapers. Channel i News – চ্যানেল আই নিউজ

জনপ্রিয় কে-ড্রামা ‘ট্যাক্সি ড্রাইভার’-এর তৃতীয় সিজন আসছে। সাউথ কোরিয়ান ব্রডকাস্ট নেটওয়ার্ক এসবিএস-এর এক মুখপাত্র বিষয়টি এক গণমাধ্যমকে ১৬ এপ্রিল জানিয়েছেন।

এসবিএস-এর ওই মুখপাত্র জানিয়েছেন, নতুন সিজনে কারা অভিনয় করছেন তা এখনও ঠিক করা হয়নি। তিনি বলেছেন, ‘ট্যাক্সি ড্রাইভারের সিজন থ্রি আসছে। অভিনয় শিল্পী, লেখক ও নির্মাতাদের সঙ্গে কথা বলা শুরু করার পরিকল্পনা করা হচ্ছে।’

এসবিএস-এ ‘ট্যাক্সি ড্রাইভার’ সিরিজ এর দ্বিতীয় সিজন চলেছে ১৭ ফেব্রুয়ারি থেকে ১৫ এপ্রিল। এর পর থেকেই তৃতীয় সিজনের অপেক্ষায় ছিলেন কে-ড্রামা প্রেমীরা।

‘ট্যাক্সি ড্রাইভার’ সিজন টুতে ইসম ছিলেন না। শিডিউল জটিলতার কারণে প্রথম সিজনের পরে দ্বিতীয় সিজনে অভিনয় করতে পারেননি অভিনেত্রী। দ্বিতীয় সিজনে অভিনয় করেছেন লি জি-হুন, কিম ইউই-সাং, পিয়ো ইয়ে-জিন, জাং হায়ুক-জিন এবং বাই ইয়ো-রাম।

সূত্র: পিঙ্কভিলা

বিষয়:অভিনয় শিল্পী ট্যাক্সি ড্রাইভার লেখক সিরিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…