চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্যোতির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো প্রত্যাখ্যান করল বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৭ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে সদ্যগত মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে দারুণ কিছু সুযোগ তৈরির পরও খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। সাত ম্যাচে এক জয়ে ফিরেছে নিগার সুলতানা জ্যোতির দল। মাঠের হতশ্রী পারফরম্যান্সের পর নেতিবাচক শিরোনামে উঠে এসেছে অধিনায়ক জ্যোতির নাম। সেটি অবশ্য তার কারণে নয়, টাইগ্রেস সাবেক এক ক্রিকেটারের সাক্ষাৎকারের সূত্র ধরে আলোচনা চাউর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জ্যোতির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যদিও উড়িয়ে দিয়েছে।

বাংলাদেশ অধিনায়ক জ্যোতিকে নিয়ে একটি সংবাদমাধ্যমে আসা ওই ক্রিকেটারের অভিযোগ ঠাসা সাক্ষাৎকারটি নজরে এসেছে ক্রিকেট বোর্ডের। বিসিবি বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। বলেছে, ‘অভিযোগগুলো ভিত্তিহীন, মনগড়া ও অসত্য।’

বোর্ড থেকে বিবৃতিতে বলেছে, ‘বিসিবি সাবেক খেলোয়াড়ের অভিযোগগুলোকে স্পষ্টভাবে এবং দৃঢ়ভাবে খণ্ডন করছে। যা ভিত্তিহীন, বানোয়াট এবং কোন সত্যতা নেই। দুর্ভাগ্যজনকভাবে এমন একটি সময়ে এধরনের অবমাননাকর এবং কলঙ্কজনক দাবি করা হচ্ছে, যখন বাংলাদেশ মেয়েদের দল আন্তর্জাতিক মঞ্চে প্রশংসনীয় অগ্রগতি দেখাচ্ছে।’

Banglabid

‘বোর্ড বিশ্বাস করে এই মন্তব্যগুলোর সময় এবং প্রকৃতি ইচ্ছাকৃত, অসৎ উদ্দেশ্যপ্রণোদিত এবং আপাতদৃষ্টিতে দলের মনোবল ও আত্মবিশ্বাসকে ক্ষুণ্ন করার লক্ষ্যে করা হয়েছে, যারা গর্বভরে দেশকে প্রতিনিধিত্ব করে চলেছে। এটি অত্যন্ত হতাশাজনক যে একজন ব্যক্তি যিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের পরিকল্পনায় সম্পৃক্ত নন বা প্রাসঙ্গিকতা নেই, তিনি এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন।’

মেয়েদের উপর আস্থা রেখে বোর্ড আরও বলেছে, ‘বিসিবি স্পষ্ট করে বলতে চায় যে, মেয়েদের জাতীয় দলের নেতৃত্ব, খেলোয়াড় এবং ব্যবস্থাপনার উপর তাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। বোর্ড এমন দাবির সমর্থনে কোন প্রমাণ খুঁজে পায়নি এবং তারা দল এবং খেলোয়াড়দের পাশে আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্যোতিবাংলাদেশবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে বাংলা একাডেমিতে সেমিনার

পরবর্তী

সোনাগাজীতে বিয়ের ১৭ দিন পর ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রী

পরবর্তী
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্দৃশ্য, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সোনাগাজীতে বিয়ের ১৭ দিন পর ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রী

মেসি ও রোনালদো ফুটবল মাঠে সাক্ষাৎ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির ধারেকাছেও নেই রোনালদো: লুইস

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT