চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপীয় প্রতিযোগিতায় নিষিদ্ধ জুভেন্টাস, জরিমানা চেলসির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৬ পূর্বাহ্ন ২৯, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ফুটবলারদের ট্রান্সফার সংক্রান্ত লেনদেনে জুভেন্টাসের ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) নীতি ভঙ্গের প্রমাণ পেয়েছে উয়েফা। যে কারণে সিরি আ’র ক্লাবটিকে ইউরোপীয় প্রতিযোগিতায় নিষিদ্ধ করেছে সংস্থাটি। একই সঙ্গে প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিকে ১০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে।

২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে ক্লাবটি আর্থিক নিয়ম ভাঙার প্রমাণ মেলায় শুক্রবার এই শাস্তি দেয় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

গত জানুয়ারিতেও দলবদলের সময় আর্থিক বিবরণীতে অনিয়ম থাকায় জুভেন্টাসের ১৫ পয়েন্ট কাটা পড়েছিল। সেসময় তারা সিরি আ’র পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়ে বড় ধাক্কা খায়। তিন নম্বর থেকে নেমে আসে দশে। পরে বেশকিছু ম্যাচে জয়ের ফলে আটে উঠে আসে অ্যাল্লেগ্রির দল। সেসময় দলটির পয়েন্ট কেটে নেয়ার সঙ্গে সাবেক সভাপতি আন্দ্রেয়া আগনেল্লিসহ ১১ জন সাবেক-বর্তমান পরিচালককেও বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল।

সিরি আ-তে গত মৌসুমে সপ্তম স্থানে থেকে মৌসুম শেষ করেছিল জুভেন্টাস। এতে অবশ্য জায়গা মেলেনি চ‍্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপায়। তৃতীয় স্তরের টুর্নামেন্ট কনফারেন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে ইতালিয়ান ক্লাবটি। কিন্তু পুরনো ওই অপরাধের শাস্তি হিসেবে এবার সেটাও হারাল দলটি।

একই অভিযোগে ২০১২-১৯ সালের মধ্যে জমা দেয়া ভুল আর্থিক তথ্যের জন্য ১০ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি মুদ্রায় এক কোটি টাকা জরিমানা করেছে উয়েফা। গত বছরের মে মাসে ‘ক্লাবের পূর্বের মালিকানার অধীনে অসম্পূর্ণ আর্থিক প্রতিবেদন’ দেয়া হয়েছে বলে জানায় উয়েফা।

ক্লবাটি ২০১২ এবং ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও নতুন মৌসুমের কোনো ইউরোপীয় প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করেনি।

Reneta

আগামী তিন মৌসুম যদি জুভেন্টাস আর্থিক লেনদেনে এফএফপির আইন মেনে চলে, তবে তুরিনের বুড়িদের শাস্তি কিছুটা কমতে পারে। সেক্ষেত্রে জরিমানার অর্ধেকটা দিলেই চলবে। চেলসি অবশ্য এরই মধ্যে জরিমানার পুরোটা দিতে সম্মত হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইপিএলউয়েফাচেলসিজুভেন্টাসনিষেধাজ্ঞালিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে প্রাণঘাতী নিপা ভাইরাসে একজনের মৃত্যু নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ওবামাকে বানরের সঙ্গে তুলনা করে ট্রাম্পের শেয়ার করা ভিডিও সরাল হোয়াইট হাউস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হামজার পায়ে প্লাস্টার, সামাজিক মাধ্যেম ছড়িয়ে পড়া ছবির সত্যতা জানাল বাফুফে

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভোটের দুইদিন পর প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT