চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচ্ছেদের পথে হাঁটছেন জাস্টিন বিবার-হেইলি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

পপ তারকা জাস্টিন বিবার ও মডেল হেইলি ব্যাল্ডউইনের সংসার নাকি ভাঙতে চলেছে, সম্প্রতি এমন গুঞ্জনেই সরব হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। যদিও এই দম্পতি নিজেরা এখনও প্রকাশ্যে এই প্রসঙ্গে কোন মন্তব্য করেননি। কিন্তু অনুরাগীরা যথেষ্ট সূত্র খুঁজে বের করেছেন!

সম্প্রতি ইনস্টাগ্রামে দেয়া হেইলির কিছু পোস্ট নজর কেড়েছে তার ভক্ত-অনুরাগীদের। অনুরাগীরা লক্ষ্য করেছেন যে বিবারের সঙ্গে বেশির ভাগ ছবিই তিনি মুছে দিয়েছেন। তারপরই শুরু হয় গুঞ্জন!

ধারণা করা হচ্ছে, দুজনের সম্পর্কের অবনতি ঘটেছে। এরপর বছরের প্রথমদিনে হেইলি নিজের কয়েকটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। যার ক্যাপশনে তিনি লেখেন, ২০২৪ সালে আমিই আমার সঙ্গে। বছরের প্রথম পোস্ট দেখে দম্পতির বিচ্ছেদের জল্পনা জোরালো হয়। ছবিগুলোর নিচে অনেকেই জাস্টিন কোথায় তা জানতে চেয়েছেন।

২০২০ সালে নিজের অসুস্থতার কথা ঘোষণা করেছিলেন জাস্টিন। সেসময় পপ তারকার মুখমণ্ডলের একাংশ পক্ষাঘাতে আক্রান্ত হয়। বাতিল করতে হয় একাধিক কনসার্ট। এরপর থেকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন জাস্টিন। সেই প্রসঙ্গ তুলে এক নেটাগরিক লিখেছেন, ‘‘জাস্টিনের দুর্বল সময়ে আপনি ওর সঙ্গে থেকে ওকে ব্যবহার করেছেন। আপনি কি ওকে সুখী দেখতে চান না?’’

২০১০ সাল থেকে দীর্ঘ আট বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় জাস্টিন বিবার ও গায়িকা সেলেনা গোমেজের। এরপর ২০১৮ সালে হেইলিকে বিয়ে করেন এ পপ আইকন। যদিও শুরুতে খবরটি গোপনেই রেখেছিলেন তারকা দম্পতি। পরে বিষয়টি জানাজানি হয়।

সূত্র: এআরওয়াই নিউজ

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাস্টিন বিবারবিচ্ছেদবিয়েভাঙনলিড বিনোদনসম্পর্কহেইলি
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয়

জুন ১৫, ২০২৬

৭ গোল হজমের ম্যাচে কুরাসাও কোচ গড়লেন বিশ্বরেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT