রাজনীতি

স্বাধীনতার স্বাদ পেতে সুবিচার প্রতিষ্ঠা করতে হবে: জামায়াত আমির

জামায়াত আমিরের বক্তৃতা, সংবাদ সম্মেলন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতের আমির এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে না পারলে স্বাধীনতার স্বাদ পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।

শুক্রবার (৩০ আগস্ট) বিকালে সম্মিলিত পেশাজীবী পরিষদ ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেছেন।

তিনি বলেন, এখনও শকুনের ছায়া আছে। সব চাওয়া আল্লাহর কাছে। যে দলই ক্ষমতায় আসুক না কেন, তারা যেন সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত করতে পারে। সুবিচার প্রতিষ্ঠিত না হলে স্বাধীনতা অর্জন করতে পারলেও তার স্বাদ পাওয়া যাবে না।

তিনি আরও বলেন, এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই দেশের নাগরিক, সবাই মিলে নৈতিকতার পথে মডেল তৈরি করতে পারলেই সবাই নিজের দায়িত্ব পালন করতে বাধ্য হবে, কেউ অন্যায় করতে পারবে না।

বিষয়:জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…