আদালত

অবকাশকালীন চেম্বার জজ হয়েছেন বিচারপতি আবু জাফর সিদ্দিকী

বিচারপতি আবু জাফর সিদ্দিকী, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

অবকাশকালীন চেম্বার জজ হিসেবে বিচারপতি আবু জাফর সিদ্দিকী।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী ২২ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশকালে চেম্বার জজ হিসেবে মনোনীত হয়েছেন আপিল বিভাগের বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি আগামী ২২ জুন থেকে ০৬ জুলাই পর্যন্ত সাপ্তাহিক ছুটি ও সরকারের ঘোষিত ছুটিসহ কোর্টের অবকাশকালে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য অবকাশকালীন জজ হিসেবে বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীকে মনোনীত করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী আগামী ২২, ২৫, ২৬, ২৭ জুন এবং ৫ জুলাই ও ৬ জুলাই সকাল ১১টা থেকে অবকাশকালীন জজ হিসেবে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

বিষয়:আপিল বিভাগ বিচারপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…