চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রজনতার অংশগ্রহণে শুরু ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ন ১৭, ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িতদের ফিরিয়ে আনা এবং ভারতীয় প্রভাবাধীন রাজনৈতিক দল, মিডিয়া ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি শুরু করেছে ঐক্যবদ্ধ মোর্চা ‘জুলাই ঐক্য’।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ এলাকা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচিতে বিপুল সংখ্যক ছাত্রজনতা অংশ নিয়েছে।

কর্মসূচি উপলক্ষে রামপুরা থেকে গুলশান-বাড্ডা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

অন্যদিকে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিকে কেন্দ্র করে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় হাইকমিশনের ভিসা সেন্টার দুপুরের পরে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে কর্মসূচি সম্পর্কে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে জুলাই ঐক্য জানায়, চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশপ্রেমিক ও বাংলাদেশপন্থি সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু ও জাকসু) একাধিক সাবেক নেতা, পাশাপাশি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। পুরো আয়োজনের নেতৃত্ব দিয়েছেন জুলাই ঐক্যের সংগঠকেরা।

Jui  Banner Campaign
ট্যাগ: কর্মসূচি ঘোষণাক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাগণঅভ্যুত্থানজুলাই ঐক্যমার্চ টু ইন্ডিয়ান হাইকমিশনহত্যাকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT