চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাইয়ের রক্তাক্ত স্মৃতি, শিল্পকলায় শ্রদ্ধায় স্মরণ

‘ভয় দেখাতে পারেনি জীবন’: জুলাই শহীদ ও যোদ্ধা পরিবারকে শিল্পকলা একাডেমির সম্মাননা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ণ ০৪, আগস্ট ২০২৬
বিনোদন
A A

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত জুলাইযোদ্ধা পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করে স্মরণসভা ও সম্মাননা অনুষ্ঠান ‘ভয় দেখাতে পারেনি জীবন’।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত জুলাইযোদ্ধা পরিবারের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। উপস্থিত ছিলেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

সমবেত যন্ত্রসংগীতে ‘ধনধান্য পুষ্পভরা’ ও ‘মুক্তির মন্দির সোপান তলে’ পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং প্রদর্শিত হয় তথ্যচিত্র ‘মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি’।

আলোচনা পর্বে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে শহীদ ও আহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “১৫ জুলাই থেকে ৫ আগস্ট একটি ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করার মাধ্যমে ইতিহাসের একটি অনিবার্য ঘটনা ঘটেছে। দেশ চায় স্বাধীনতা, জনগণ চায় বিপ্লবী পরিবর্তন, মানুষ চায় গণতান্ত্রিক সমাজ। আমরা চেয়েছিলাম এই দেশ হবে জনতার দেশ।”

তিনি আরও বলেন, “কেবল ভোটের অধিকার ও ন্যায়বিচার চাইতে গিয়ে বহু মানুষকে গুম, খুন এবং আয়নাঘরে বন্দী রাখা হয়েছে। দীর্ঘ ১৮ বছরের পরিণতিতে কোমলমতি ছাত্ররা জীবন উৎসর্গের সংকল্প নিয়ে বিজয় অর্জন করেছে।”

Reneta

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে তরুণ ছাত্রদের ধরে নিয়ে গিয়ে হত্যা বাংলাদেশের ইতিহাসে এক বিরল ঘটনা। গণতন্ত্রকামী মানুষকে কখনোই দমন করা যায়নি, ভবিষ্যতেও যাবে না। আমরা গণতন্ত্র, মানবিক মূল্যবোধ, মুক্ত সংস্কৃতি ও অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই।”

তিনি আরও বলেন, বর্তমান সরকার এমন একটি শোষণমুক্ত সমাজ গড়ে তুলতে চায়, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে ও অধিকার আদায়ের জন্য সোচ্চার হতে পারবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আর কোনো পরিবার যেন এভাবে প্রিয়জন হারানোর বেদনার মুখোমুখি না হয়।

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের শহীদ খালিদ হাসান সাইফুল্লাহ, শাহরিয়ার খান আনাস, ফারহান ফাইয়াজ, নাঈমা সুলতানা, নাফিসা হোসেন মারওয়া এবং মাহমুদুর রহমান সৈকতের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি আহত জুলাইযোদ্ধা মো. সিয়াম উদ্দিন, নুপুর চৌধুরী, মো. আশরাফুল ফাহিম ও মো. ইমাম হাসানকেও সম্মাননা প্রদান করা হয়।

অনুভূতি প্রকাশ করেন শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল আলম ভূঁইয়া এবং জুলাইযোদ্ধা মোর্শেদ আলম ও নুপুর চৌধুরী।

স্মরণসভার পর অনুষ্ঠিত সাংস্কৃতিক আয়োজনে সংগীত পরিবেশন করেন ইথুন বাবু অ্যান্ড ফ্রেন্ডস, মনির খান, পিয়াল হাসান ও ইউসুফ আহমেদ খান। আবৃত্তি করেন এনামুল হক জুয়েল, সীমা ইসলাম, ইকবাল আহমেদ, ফারজানা এলি, টিটো মুনসী ও ফারিন তামান্না। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীদের সমবেত সংগীত পরিবেশনার মাধ্যমে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রজুলাই আন্দোলনজুলাই গণঅভ্যুত্থানজুলাই গণঅভ্যুত্থান দিবসজুলাইযোদ্ধানিতাই রায় চৌধুরীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT