জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, উপস্থাপন ৫ আগস্ট

চ্যানেল আই অনলাইন এর মুক্তিযুদ্ধের নাট্যোৎসবের পোস্টার, যেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শিত হচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫টায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণাপত্র জাতির সামনে তুলে ধরা হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ ঘোষণাপত্র পাঠ করবেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক সুধী সমাবেশে গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে ‘জুলাই ঘোষণাপত্র’ আনুষ্ঠানিকভাবে জাতির সামনে উপস্থাপন করা হবে।
এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জুলাই আন্দোলন সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






