বিভিন্ন দলের নেতারা বলেছেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় মুক্তিযুদ্ধ, বাঙালি জাতিসত্তার পরিচয় প্রশ্নবিদ্ধ করা হয়েছে। সিপিবি, বাসদ এবং গণফোরামের নেতারা বলেছেন, চূড়ান্ত খসড়ায় কথার ম্যারপ্যাচে ঘুরেফিরে সংবিধান সংশোধন ও পুনর্লিখনের বিষয়টিই অগ্রাধিকার পেয়েছে। ইসলামী ও সমমনা দলগুলোর মতের প্রতিফলন ঘটেছে বলেও মন্তব্য তাদের।







