চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট শহরগুলোর ওপর নির্ভর করছে ‘যুগযুগ জিও’র ভাগ্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ২৫, জুন ২০২২
বিনোদন
A A

শুক্রবার বড় পর্দায় মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান এবং কিয়ারা আদভানি অভিনীত ছবি ‘যুগ যুগ জিও’। ফিল্ম ট্রেড এক্সপার্টরা মনে করছেন মুক্তির প্রথম দিনের আয় এবং অগ্রিম টিকেট বুকিং-এর পরিমাণ সন্তোষজনক হলেও ছবির ভাগ্য নির্ভর করছে ছোট শহরগুলোর ওপর।

দক্ষিণী সিনেমার একের পর এক হিট ছবির কাছে পিছিয়ে পড়ছে বলিউড সিনেমা। তবে ‘যুগ যুগ জিও’ সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী বলিউড। তারকাবহুল এই ছবি নিয়ে দর্শকদের উৎসাহ প্রথম থেকেই ছিল চরমে। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে ৮ কোটি ৫০ লক্ষ টাকার ব্যবসা করেছে এই ছবি। খুব খারাপ না হলেও প্রত্যাশা পূরণ করতে পারেনি ছবিটির প্রথম দিনের আয়।

তবে আশার বিষয় হলো ‘শমসেরা’র আগে বড় কোনো ছবি মুক্তি পাবে না সামনে। তাই ব্যবসা করার সময় পাবে ছবিটি। তবে ট্রেড এক্সপার্টদের মতে, ছবিটির ভাগ্য নির্ভর করছে ভারতের ছোট শহরগুলোর দর্শকরা কীভাবে গ্রহণ করবে, তার ওপরে। কারণ শুধু শহরের দর্শক দিয়ে বড় বাজেটের এই ছবিকে ব্যবসা সফল করা সম্ভব নয়।

চলচ্চিত্র প্রযোজক ও ট্রেড এক্সপার্ট গিরিশ জোহর বলেন, সবকিছুই ‘যুগযুগ জিও’-এর পক্ষেই আছে। অ্যাডভান্স টিকেট কেনার পরিমাণ ঠিক আছে, ট্রেলার ও মিউজিকও প্রশংসা পেয়েছে। প্রচারণাও খুব ভালো হয়েছে। আশা করছি ছবিটি ভালো করবে।’

বিশেষজ্ঞদের মতে, শনিবার ছবিটির ব্যবসা প্রায় ৩০ শতাংশ বাড়বে এবং রবিবারও ব্যবসা আরও ২০ শতাংশ বাড়তে পারে।

বরুণ-কিয়ারার জুটি ছাড়া এই ছবির অন্য মূল আকর্ষণ অনিল কাপুর আর নীতু কাপুরের জুটি। দীর্ঘ সময় পর এই ছবির মাধ্যমে নীতু কাপুর রুপালি পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন। রাজ মেহেতা পরিচালিত ‘যুগ যুগ জিও’ ছবিটি প্রযোজনা করেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন আর ভায়াকম এইন্টিন।

Reneta

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরুণ ধাওয়ানবলিউডযুগ যুগ জিওসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির গোল-জয় ছাপিয়ে বিশ্বকাপের একদিন আগে আর্জেন্টিনার স্বস্তি যেখানে

জুন ১০, ২০২৬
মো. গোলাম রসুল ওরফে রফিকুল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট, বাগেরহাটে যুবক গ্রেপ্তার

জুন ১০, ২০২৬

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, আহত বিএনপি নেতা

জুন ১০, ২০২৬

ভারতীয় আমে ক্ষতিকর কীটনাশক, জাপানের পর নেপালেও বন্ধ আমদানি

জুন ১০, ২০২৬

পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT