কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল করিম পলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম জানান, নাশকতার মামলায় কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল করিম পলকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ছাত্রদল ঢাকা জেলার সাবেক সভাপতি, যুবদল ঢাকা জেলার সাবেক সভাপতি, বিএনপি ঢাকা জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল করিম পলকে ধানমন্ডির বাসা থেকে নিয়ে গেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।







