চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে পালানোর সময় বেনাপোলে যুবলীগ নেতা আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ন ০৬, নভেম্বর ২০২৪
- সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A

ভারতে পালিয়ে যাওয়ার সময় ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও একই ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. তাজউদ্দীনকে (৫৩) আটক করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার সকাল ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। যুবলীগ নেতা তাজউদ্দিন ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৭ নম্বর বোরহানউদ্দিন পৌরসভা এলাকার আব্দুল গনির ছেলে।

আটক তাজউদ্দিন ভোলার সদর থানার বিস্ফোরক মামলার একজন আসামি। গত ২ অক্টোবর তার বিরুদ্ধে থানায় মামলা (নং-৪) দায়ের করা হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া ও বেনাপোল (বিজিবি) আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান, তাদের কাছে গোপন খবর ছিল ভোলার বিস্ফোরক মামলার এজাহারভুক্ত এক আসামি বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাবে। এমন খবরে বেনাপোল ইমিগ্রেশনে নজরদারি বাড়ানো হয়।

সে সময় ওই আসামি পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশন অফিসারের কাছে গেলে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। এ সময় তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদকালে তিনি স্বীকার করেন বোরহানউদ্দিন পৌরসভার ৭ ওয়ার্ডের কাউন্সিলর ও একই ওয়ার্ড যুবলীগের সভাপতি। এছাড়া তিনি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি।

তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পরে বেনাপোল পোর্ট থানা কর্তৃপক্ষ ভোলার সদর থানার পুলিশের কাছে তাকে হস্তান্তর করবে।

ট্যাগ: আটকবিজিবিবেনাপোল ইমিগ্রেশন পুলিশভোলাযুবলীগের সভাপতি মো. তাজউদ্দীন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রি মোমোর লোভে পরিবারের গয়না দিয়ে দিল ছাত্র

ফেব্রুয়ারি ২, ২০২৬

পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনে কত বড় ক্ষতির মুখে আইসিসি?

ফেব্রুয়ারি ২, ২০২৬

কূটনৈতিক উত্তেজনার মধ্যে বাংলাদেশের বরাদ্দ অর্ধেক কমাল ভারত

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ২, ২০২৬

এপস্টেইন সংশ্লিষ্টতার জেরে লেবার পার্টি থেকে পদত্যাগ করলেন লর্ড ম্যান্ডেলসন

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT