চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্মচারীদের অনশন ভাঙালেন জাবি উপাচার্য

সৌরভ সিদ্দিকী সৌরভ সিদ্দিকী
১০:৩২ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চাকরি স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনরত দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের অনশন ভাঙালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম।

মঙ্গলবার (০৪ জানুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত হয়ে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম পানি ও জুস পান করিয়ে কর্মচারীদের অনশন ভাঙিয়েছেন বলে জানান অনশনকারী তারিকুল ইসলাম।

উপাচার্য আগামী ছয় মাসের মধ্যে চাকরি স্থায়ী করার মৌখিক আশ্বাস দেওয়ায় অনশন ভাঙেন বলে জানিয়েছে আন্দোলনকারীরা। তবে এ সময়ের মধ্যে চাকরি স্থায়ী না করলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Banglabid

শেখ হাসিনা হলের মালি শরিফুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও রেজিস্ট্রারসহ জেষ্ঠ্য শিক্ষকেরা আমাদের আশ্বাস দিয়েছেন। তারা আমাদের কাছে ছয় মাস সময় চেয়েছেন। এ সময়ের মধ্যে আমাদের চাকরি স্থায়ী করা হবে বলে জানিয়েছেন। তাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় দিয়েছি। তবে এ সময়ের মধ্যে আমাদের চাকরি স্থায়ী না করা হলে কঠোর আন্দোলনে নামবো।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, ‘আন্দোলনের শুরু থেকেই কর্মচারীদের বুঝানোর চেষ্টা করেছি। সবাইকে একসঙ্গে স্থায়ীকরণ করা সম্ভব না। তবে আমরা প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন করার জন্য সর্বোচ্চ আন্তরিক। অনশনে যারা অসুস্থ হয়েছেন তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, গত সোমবার সকাল থেকে চাকরি স্থায়ী করার দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা। পরে মঙ্গলবার অনশন কর্মসূচির দ্বিতীয় দিনে নয়জন কর্মচারী অসুস্থ হয়ে পড়েন। এছাড়া কর্মচারীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিবৃতি দেয় ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের নেতৃবৃন্দ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমরণ অনশনজাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT