চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবিতে ছাত্রলীগের মারধরের শিকার শিক্ষার্থী, নারীকর্মীকে শ্লীলতাহানির অভিযোগ

রিদুয়ান ইসলামরিদুয়ান ইসলাম
৯:১২ পূর্বাহ্ণ ০১, আগস্ট ২০২৩
শিক্ষা
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মেডিকেল সেন্টারে চিকিৎসা সেবা নিতে গিয়ে এক শিক্ষার্থীকে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া ওই শিক্ষার্থীর বিরুদ্ধে শাখা ছাত্রলীগের নারীকর্মীকে শ্লীলতাহানির অভিযোগ করেছে ছাত্রলীগ। এঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে পাল্টাপাল্টি অভিযোগ জমা পড়েছে।

সোমবার ৩১ জুলাই বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষই প্রক্টর অফিস বরাবর পাল্টাপাল্টি অভিযোগ জমা দিয়েছে।

মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম সৌরভ দাশ। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সূত্র থেকে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী নয় সৌরভ দাশ।

সৌরভ দাশ তার অভিযোগ পত্রে অভিযুক্তদের নাম উল্লেখ করেছেন। তারা হলেন, অর্থনীতি বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ রানা, ছাত্রলীগ কর্মী সৈকত, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা মিনুন মাহফুজ, ছাত্রলীগ নেতা মিরাজ হোসাইন, সজীব, সামিরা মাহমুদ মিথি, রিসাত আরা। তারা সবাই শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের অনুসারী।

অপরদিকে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে প্রক্টর অফিসে পাল্টা অভিযোগ দিয়েছেন মারধরের ঘটনায় অভিযুক্ত সেই ছাত্রলীগের নারীকর্মী ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী।

ছাত্রলীগের নারীকর্মী তার অভিযোগপত্রে বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় আমাদের মেডিকেল সেন্টারে যাই সেখানে আমি এবং আমার এক জুনিয়র রিসাত আরা (১৪ ব্যাচ, দর্শন বিভাগ), ১৬ তম ব্যাচের রসায়ন বিভাগের সৌরভ নামের এক ছেলের দ্বারা প্রথমত বেয়াদবিমূলক আচরণ পাই, তারপর অকথ্য ভাষায় গালাগালি এবং যৌন-হয়রানি মূলক ইঙ্গিত দেয়, সাথে ‘তোকে দেখে নিব’ এরকম হুমকি প্রদান করে৷ আমি ১২ তম ব্যাচ জানার পরেই ‘তোকে খেয়ে ফেলবো’, ব্যাচ জানার প্রয়োজন নেই এমন ভাষায় কথা বলে।

Reneta

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার  দুপুরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে সেবা নিতে এসে চেয়ারে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মী সামিরা মাহমুদ মিথী এবং রিসাত আরার সাথে সৌরভ দাশ নামের ওই শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাকবিতণ্ডার মধ্যেই ওই শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে মেডিকেল সেন্টারের বাইরে নিয়ে এসে সহযোগীদের নিয়ে মারধর করেন কয়েকজন।

আহত শিক্ষার্থী সৌরভ দাশ জানান, আমি মেডিকেল সেন্টারে রক্তের প্রেসার মাপতে গিয়েছিলাম। কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলার সময় দর্শন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রিসাত আরা নামের একজন শিক্ষার্থী আমাকে চেয়ার থেকে উঠতে বলেন। আমি তাকে আমার চিকিৎসা শেষ করার পরে চেয়ারে বসতে বলি। এতে তিনি ক্ষুব্ধ হয়ে আমার উপর চড়াও হন। কথা কাটাকাটির একপর্যায়ে ওই আপু আমাকে বাহিরে ডেকে নিয়ে যান। এরপর ইকবাল মাহমুদ রানা, সৈকত, মিনুন মাহফুজ, মিরাজ হোসাইন, সজীব বুদ্ধসহ আরও বেশ কয়েকজন তাকে কয়েক দফায় মারধর করেন।

পাল্টা অভিযোগের বিষয়ে কথা বলতে সামিরা মাহমুদ মিথিকে একাধিকবার ফোন দেয়া হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনকে বার বার ফোন দেয়া হলে তিনিও রিসিভ করেননি। শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজীকে কল দেয়া হলেও নম্বর ব্যস্ত পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল বলেন, আমরা সৌরভ দাশ নামের ওই শিক্ষার্থীকে আহত অবস্থায় পেয়েছি, মেডিকেল সেন্টারে নিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়জবিজবি ছাত্রলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পুলিশের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা: তথ্যমন্ত্রী

জুলাই ১১, ২০২৬

এবার দর্শকের ঘৃণা কুড়াতে চান পূর্ণিমা!

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ফিরলে ফাঁসির দড়ি প্রস্তুত: নাহিদ ইসলাম

জুলাই ১১, ২০২৬

মৃত্যুকে হার মানিয়ে নরওয়েকে বিশ্বকাপের স্বপ্ন দেখাচ্ছেন সোলবাকেন

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সীমান্তে সুড়সুড়ি দিচ্ছে ভারত, সরকার মুখে কুলুপ এঁটে আছে’

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT