চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপাচার্যের চেষ্টার পরেও অনশন ভাঙেনি জবি শিক্ষার্থীরা

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
৭:৫৯ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
জনপ্রিয় ব্যক্তির মরদেহের জন্য মানুষের ভিড় ও আনুষ্ঠানিকতা. Channel i News - চ্যানেল আই নিউজ

কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেয়াসহ তিন দাবিতে গণঅনশন করছে শিক্ষার্থীরা। তাদের আশ্বাস দিয়ে অনশন ভাঙাতে চেষ্টা করে ব্যর্থ হন বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে অনশনরত শিক্ষার্থীদের খোঁজ নিতে আসেন তিনি। এসময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এসে কাজের সার্বিক বিষয় তুলে ধরেন উপাচার্য।

এরপর শিক্ষার্থীরা ইউজিসি ও মন্ত্রণালয়ের প্রতিনিধিদের আসার দাবি জানান। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের সাথে বসে পড়েন। উপাচার্য বসার সাথে সাথে বসে পড়েন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক ও শিক্ষক সমতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীনও। উপাচার্যের অনশনে বসে পড়ার পর শিক্ষার্থীরা ‘ছাত্র-ভিসি অনশনে মন্ত্রণালয় কী করে?’ ‘শিক্ষক-ছাত্র অনশনে ইউজিসি কী করে?’ ইত্যাদি স্লোগান দেন।

এরপর উপাচার্য শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে পানি, জুস এনে শিক্ষার্থীদের অনশন ভাঙাতে চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীরা আশ্বাসে রাজি না হয়ে অনশন চালিয়ে যাওয়ার সম্মতি জানায়। এর কিছুক্ষণ পর উপাচার্য, প্রক্টরসহ বাকি শিক্ষকরা উঠে চলে যান।

এর আগে, এদিন সকাল সাড়ে আটটায় তিন দাবিতে গণঅনশন শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে। যতদিন পর্যন্ত আবাসন ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনশনউপাচার্যজগন্নাথ বিশ্ববিদ্যালয়জবি
শেয়ারTweetPin

সর্বশেষ

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আগস্ট ৩, ২০২৬

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আগস্ট ৩, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT