চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাছ কাটার দায়ে উপাচার্যসহ কর্মকর্তাদের অবরুদ্ধ করল জাবি শিক্ষার্থীরা

মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল
১০:৫০ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২৩
শিক্ষা
A A
জাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবরোধ ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রাতের আঁধারে গাছ কেটে উধাও করার দায়ে উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তাদেরকে প্রায় ৭ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার ২ নভেম্বর দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এ অবরোধ। অবরোধ চলাকালে সবধরনের প্রশাসনিক কার্যক্রমে ব্যাঘাত ঘটে বলে জানায় কর্মকর্তারা।

গাছ কাটার ঘটনার দায় নিতে রাজি নয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ঘটনাটি খতিয়ে দেখা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। এজন্য বৃহস্পতিবার উপ-উপাচার্য অধ্যাপক মো. মনজুরুল হককে সভাপতি ও আইন বিষয়ক ডেপুটি রেজিস্ট্রার মো. মাহতাব-উজ-জাহিদকে সদস্য সচিব করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. নুহু আলম ও ইতিহাস বিভাগের অধ্যাপক এ টি এম আতিকুর রহমান।

এর আগে, গতকাল বুধবার ভোররাতে জাবির ছাত্র শিক্ষক কেন্দ্র ও মীর মশাররফ হোসেন হলের মধ্যবর্তী ‘সুন্দরবন’ এলাকায় ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভবন নির্মাণের জন্য বিভিন্ন প্রজাতির ৪০টি গাছ কাটার ঘটনা ঘটে। ওই রাতে গাছগুলোর ডালপালা ফেলে রেখে প্রধান অংশ ট্রাকযোগে মীর মশাররফ হোসেন হল গেইট দিয়ে অন্যত্রে নেওয়া হয়। তবে গাছগুলো কোথায় নিয়ে গেছে এবং কারা কেটেছে তা জানে না বলে জানিয়েছে আইবিএ বিভাগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা কেউই গাছ কাটার দায় নিতে রাজি নই বলেও জানান।

জাবি শিক্ষার্থীরা গাছ কাটার প্রতিবাদে অবরুদ্ধ করেছেন উপাচার্যসহ কর্মকর্তাদের. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীদের অভিযোগ, গাছ কাটার সময় আইবিএ’র দু’শিক্ষক, প্রক্টোটিয়াল বডির একজন সদস্য এবং নিরাপত্তা শাখার একাধিক কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত থাকা সত্ত্বেও অস্বীকার করছে প্রশাসন।

ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পথনাটক প্রদর্শন ও ২০টি চারা গাছ রোপণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও গাছ কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আইবিএ ভবনের জন্য বরাদ্দকৃত জায়গা বাতিল ও উন্নয়নের মাস্টারপ্ল্যান প্রণয়নের দাবিতে দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত নতুন প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে অবরোধ করে রাখেন প্রগতিশীল শিক্ষার্থীরা।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য (শিক্ষা ও প্রশাসন), কোষাধ্যক্ষ, রেজিস্ট্রারসহ অন্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ অবরুদ্ধ হয়ে পড়েন। ফলে তখন সব ধরনের প্রশাসনিক কার্যক্রমে ব্যাঘাত ঘটে। পরে রাত ৮টার দিকে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

উপাচার্য আগামী ৫ কর্মদিবসের মধ্যে ঘটনার তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেন এবং পরবর্তী সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

এছাড়াও গাছ কাটার দায় আইবিএ প্রশাসন এড়াতে পারে না বলে স্বীকারুক্তি দেন ইন্সটিটিউটটির পরিচালক অধ্যাপক কে এম জাহিদুল ইসলাম।

ট্যাগ: জাবিজাবি উপাচার্যজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচ সামনে রেখে দিল্লিতে অবস্থান করছে টাইগাররা

পরবর্তী

আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের সদস্য গ্রেপ্তার

পরবর্তী
স্বর্ণ চোরাচালান চক্রের সদস্য গ্রেপ্তার, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের সদস্য গ্রেপ্তার

নদীতে নৌকা ও জলযান চলাচল, নদী নির্ভর অর্থনীতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নদী নির্ভর অর্থনীতি ও উন্নয়ন

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT