জনপদ

জেআরসি বৈঠকে ৬ নদী বিষয়ে সিদ্ধান্ত হবে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী জেআরসি বৈঠকের বিষয়ে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী জেআরসি বৈঠকে ৬ নদী বিষয়ে সিদ্ধান্তের কথা বলছেন, বিভিন্ন সাংবাদিক ও কর্মকর্তাদের সঙ্গে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত সরকারের আমন্ত্রণে আগামী মাসের ৪-৫ তারিখ প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন। সেই সফরে ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়গুলো প্রধান্য পাবে। সেখানে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নিয়েও আলোচনায় আসবে।

দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ১০-১২ বছর বিরতির পর এ মাসের শেষের দিকে যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক অনুষ্ঠিত হবে।

সেই বৈঠকে ৬টি নদীর বিষয়ে সিদ্ধান্ত হবে; উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সবকটি নৌপথ আগের মতো সচল করতে সেই বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হবে।

সিলেটের ফ্লাস ফ্লাড বা আকস্মিক বন্যার সৃষ্টি হয় উজানের পাহাড়ি ঢলে। তাই সেখানকার বন্যার পূর্বাভাস বাংলাদেশকে আগাম জানানো ও ড্যামগুলো উন্মুক্ত করার আগে বাংলাদেশকে অবহিত করার কথাও ভারতকে প্রস্তাব করা হয়েছে। এসব বিষয়ে ভারত নীতিগতভাবে সম্মত হয়েছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর সফরের আলোচ্যসূচী এখন চূড়ান্ত না হলেও দু-দেশের সম্পর্ক ‘অত্যন্ত শক্তিশালী’ হিসেবে গড়ে তোলার বিষয়টি প্রাধান্য পাবে বলে জানান ড. এ কে আব্দুল মোমেন।

বিষয়:প্রধানমন্ত্রী ভারত সফর বন্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…