বিনোদন

অভিনয় ছেড়ে দিচ্ছেন জুনিয়র এনটিআর?

জুনিয়র এনটিআর অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

জুনিয়র এনটিআর তার অভিনয় ক্যারিয়ার থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন, যা চলচ্চিত্র প্রেমীদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্কারের অনুষ্ঠান শেষেই কয়েকদিন আগে দেশে ফিরেছেন ‘আরআরআর’ খ্যাত তারকা জুনিয়র এনটিআর। সব ঠিকঠাকই চলছিল। কিন্তু তার মাঝে সবাইকে চমকে দিয়ে বড় সিদ্ধান্ত নিলেন দক্ষিণী এই সুপারস্টার।

জানালেন, অভিনয় নাকি ছেড়ে দিচ্ছেন তিনি। সম্প্রতি হায়দরাবাদের এক অনুষ্ঠানে এমনই ঘোষণা দিয়েছেন জুনিয়র এনটিআর।

মূলত কয়েক দিন আগেই হায়দরাবাদে এক ছবি মুক্তির আগের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিআর জুনিয়র। সেখানে এই তারকাকে তার পরবর্তী ছবি নিয়ে একাধিক বার প্রশ্ন করেন সংবাদকর্মীরা। আর তাতেই কিছুটা বিরক্ত হয়েছেন অভিনেতা।

বিরক্ত হয়ে তিনি উত্তর দেন, ‘‘আমি এখন কোন ছবিতে কাজ করছি না। যদি আপনারা বার বার একই কথা জিজ্ঞাসা করতে থাকেন, তাহলে অভিনয় করাই ছেড়ে দেব।’’

এসময় দক্ষিণী তারকার গলায় বিরক্তির সুর স্পষ্ট হয়ে ওঠে। ওই অনুষ্ঠানে ছবি তোলার জন্য অনুরাগীদের ভিড়ের মধ্যেও পড়তে হয় এনটিআরকে।

এই মুহূর্তে কোন ছবিতে অভিনয় না করলেও খুব শিগগির ‘এনটিআর ৩০’ ছবির কাজ শুরু করতে চলেছেন এই নায়ক। পরিচালক কোরাতালা শিবার এই ছবিতে দক্ষিণী অভিনেতার বিপরীতে দেখা যেতে চলছে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে।

এই ছবির হাত ধরেই তেলুগু ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন শ্রীদেবী কন্যা। ‘এনটিআর ৩০’ ছবিতে জুনিয়র এনটিআর এর সঙ্গে কাজ নিয়ে খুবই উচ্ছ্বসিত জাহ্নবী।

সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রী বলেন, ‘‘আমি ক’দিন আগে আবার ‘আরআরআর’ দেখলাম। জুনিয়র এনটিআর এর অভিনয় দেখে আমি রীতিমতো মুগ্ধ। আমার স্বপ্ন ছিল ওর সঙ্গে কাজ করার। ওর সঙ্গে এক ছবিতে কাজ করতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের।’’

বিষয়:আরআরআর জাহ্নবী কাপুর জুনিয়র এনটিআর বলিউড সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…