চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট ক্রিকেটাররাও ওয়ানডে এবং টি-টুয়েন্টি খেলতে পারে 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পথ চলা শুরু মাহমুদুল হাসান জয়ের। সাদা পোশাকে বছর দুয়েক ধরে নিয়মিত মুখ তিনি। বাকী দুই ফরম্যাটে এখনও নির্বাচকদের নজর কাড়তে পারেননি এই ব্যাটার। তবে বিপিএলে নিয়মিত পারফরম্যান্স করছেন তিনি। জাতীয় দলে সাদা বলের ক্রিকেটে সুযোগ না পেলেও আক্ষেপ নেই তার। বলেছেন, ‘টেস্ট ক্রিকেটাররাও ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে পারে।’

বিপিএলের চলতি আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলছেন জয়। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ জয়ের পেছনে অনন্য অবদান রেখেছেন জয়। ৪৪ বলে করেছেন ৩৯ রান। আর সে কারণেই টি-টুয়েন্টিতে ভালো করার আত্মবিশ্বাস রয়েছে তার।

সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে খুলনা টাইগার্স। তার আগের দিন অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এসেছে জয় বলেছেন, ‘একজন টেস্ট ক্রিকেটার হিসেবে বলবো যে, এটা কঠিন কিছু না। যারা টেস্ট খেলতে পারে তারা ওয়ানডে ও টি-টুয়েন্টি ভালো খেলতে পারে আমি বিশ্বাস করি। আমার সেই আত্মবিশ্বাসটা আছে যে টি-টুয়েন্টিতে ভালো করবো।’

Banglabid

জয় মনে করেন টেস্টে ভালো করলে বাকি দুই ফরম্যাটে খেলা সহজ হয়ে যায়। বিপিএল শুরুর আগে নিজেকে তৈরি করতে বিকেএসপিতেও অনুশীলন করেছেন তিনি। এটাই আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে তার।

বলেছেন, ‘দেখেন টি-টুয়েন্টি টুর্নামেন্ট শুরুর আগে বিকেএসপিতে কয়েকদিন প্রাকটিস করি। ওইখানে আমরা খুব ভালো একটা সুযোগ পাই অনুশীলনের। সুতরাং ওখানে টি-টুয়েন্টির জন্য স্ট্রাইকরেট ভালো রাখার ব্যাপারটা নিয়ে কাজ করি। এভাবেই আসলে মানিয়ে নেয়া।’

নিয়মিত টেস্টে ব্যস্ত থাকার টি-টুয়েন্টির সঙ্গে মানিয়ে নেয়া চ্যালেঞ্জিং কিনা এমন প্রশ্নে জয় বলেন, ‘আসলে আমার কাছে ডিফিকাল্ট মনে হয় না। কারণ শেষ ২ সিজন আমি বিপিএল খেলছি এবং ভালোই খেলছি। যে স্ট্রাইকরেট এবং আমার এভারেজ তা ভালোই ছিল।’

Reneta

‘একজন টেস্ট ক্রিকেটার হিসেবে বলবো যে, এটা কঠিন কিছু না। যারা টেস্ট খেলতে পারে তারা ওয়ানডে টি-টুয়েন্টিও ভালো খেলতে পারে আমি বিশ্বাস করি। আমার সেই কনফিডেন্টটা আছে যে টি-টুয়েন্টিতে ভালো করবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনা টাইগার্সজয়বিপিএল-২০২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT