চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ পর্যন্ত ২৫০ বার সাংবাদিকদের আটক করেছে তালেবান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আফগানিস্তানে জাতিসংঘ মিশন মঙ্গলবার (২৬ নভেম্বর) জানিয়েছে যে, তালেবান পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখলের পর অন্তত ২৫৬-এর বার নির্বিচারে সাংবাদিকদের আটক করেছে। সংবাদমাধ্যমকে রক্ষায় আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আফগানিস্তানে সাংবাদিকরা ‘প্রতিকূল পরিস্থিতিতে’ কাজ করছেন বলে দেশটিতে জাতিসংঘের মিশন এবং জাতিসংঘ মানবাধিকার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে। তারা প্রায়ই কী নিয়ে রিপোর্ট করতে পারবেন, কী নিয়ে পারবেন না সেসংক্রান্ত অস্বচ্ছ নীতির শিকার হন এবং সমালোচনামূলক কিছু প্রকাশিত হলে হুমকির এবং নির্বিচারে আটকের ঝুঁকিতে থাকেন, বলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বিশেষ প্রতিনিধি রোজা ওতুনবায়েভা।

তিনি আরও বলেন, আমরা সাংবাদিক এবং সংবাদকর্মীদের দায়িত্ব পালনকালে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং গণমাধ্যমে নারীর কাজ করার গুরুত্বকে সম্পূর্ণভাবে স্বীকৃতি দিতে প্রকৃত কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিবৃতির প্রতিক্রিয়ায় সংশ্লিষ্ট আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নারীরা গণমাধ্যমে কাজ করছে। তবে তাকে কিছু ‘ধার্মিক নৈতিক নিয়ম’ মানতে হচ্ছে। এসবের মধ্যে রয়েছে তাদের মুখ ঢেকে রাখা এবং পুরুষদের থেকে আলাদা হয়ে কাজ করা।

মন্ত্রণালয় জাতিসংঘের প্রতিবেদনকে ‘বাস্তবতা বিবর্জিত’ বলে উল্লেখ করেছে এবং জানিয়েছে যে, নিরাপত্তা বাহিনীগুলো সাংবাদিকদের সুরক্ষায় কাজ করছে। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি আফগান তথ্যমন্ত্রণালয়।

প্রতিবেদনে উল্লেখিত আটকের সংখ্যা বাড়িয়ে বলা বলেও দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Reneta

আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর ২০২১ সালে তালেবান দেশটির ক্ষমতা দখল করে নেয়। তারা তাদের শাসনে ইসলামি আইনের কঠোর ব্যাখ্যা প্রয়োগের অঙ্গীকার করেছিল। এখনও অবধি বিশ্বের কোনো দেশে তালেবান কর্তৃপক্ষকে স্বীকৃতি দেয়নি।

সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানতালেবানসাংবাদিকদের আটক
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিদের বিপক্ষে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, আছেন বিখ্যাত অভিনেতা-সাংবাদিকও

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা: সাবেক এমপিসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই ২৬, ২০২৬

পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে সেনাসদস্যদের পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT