চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে সাংবাদিক নির্যাতন: প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৭ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২২
শিক্ষা
A A

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক নির্যাতনের বিচার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটামসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। দাবি মেনে না নিলে আগামী রোববার বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন অবরোধের হুঁশিয়ারি দেন তারা।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এক মানববন্ধনে এই ঘোষণা দেন তারা।

তাদের অন্যান্য দাবিগুলো হলো- দায়িত্ব পালনে ব্যর্থ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল প্রশাসনের পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ আচরণ না করায় তদন্ত কমিটির গাফিলতি খতিয়ে দেখা ও আবাসিক হলের নিয়ন্ত্রণ প্রশাসনের হাতে নেয়া।

মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসেন বলেন, ‘ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাত্রলীগ তাদের ৮ জন কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, সেখানে প্রশাসন এখনো কোন সিদ্ধান্ত নিতে পারেনি। দিনের আলোর মত পরিষ্কার ঘটনার কোনো সত্যতা নাকি তদন্ত কমিটি খুঁজে পায় নি। ‘অপূর্ণাঙ্গ’ রিপোর্ট জমাদানকারী এই তদন্ত কমিটিকে জবাবদিহিতার আওতায় আনা হোক।’

এসময়, সংহতি জানিয়ে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাকিবুল হক রনি বলেন, হল প্রশাসন ক্ষমতাসীন ছাত্র সংগঠনের লেজুড়বৃত্তি করে। এই হল প্রশাসন ও অভিযুক্ত ছাত্রলীগের কর্মীরা একে অপরের পরিপূরক। তারা একে অপরের দোষ ঢাকার চেষ্টা করে। আমরা সাংবাদিক নির্যাতনের ঘটনায় সর্বোচ্চ শাস্তি তথা বহিষ্কারের দাবি জানাচ্ছি।’

প্রসঙ্গত, গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে চ্যানেল আই এর সাংবাদিক রুবেল হোসাইনকে গেস্ট রুমে ডেকে নিয়ে নির্যাতন চালানোর অভিযোগ উঠে হল ছাত্রলীগের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। ঘটনার ১ মাস পেরিয়ে গেলেও অভিযুক্তদের কোন শাস্তি না হওয়ায় প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দেন সাংবাদিকরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সাংবাদিক নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

একজন নিঃসঙ্গ মায়ের মৃত্যু ও আমাদের নৈতিক পরাজয়

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

জুন ৩, ২০২৬

প্রতিটি মানুষের কথা চিন্তা করে আগামী বাজেট দেয়া হবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

জুন ৩, ২০২৬

গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

জুন ৩, ২০২৬

জন্মদিনের আনন্দ ভাগাভাগি করলেন চঞ্চল চৌধুরী

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT