বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে তাকে রাজধানীর সেগুন বাগিচা থেকে গ্রেপ্তার করা হয়।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, সাংবাদিক মোল্লা জালালকে সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মোল্লা জালালের বিরুদ্ধে চারদিন আগে শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
২০১৮ সালে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে সভাপতি পদে মোল্লা জালাল ও মহাসচিব পদে শাবান মাহমুদ জয়লাভ করেন।







