চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এত ভালোবাসা পাবো আশা করিনি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ২৯, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেললেন স্পেন ও বার্সার লেফটব্যাক জর্ডি আলবা। রোববার মায়োর্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি। মৌসুমের শেষ ম্যাচ খেলে একইসাথে ক্লাব ছেড়েছেন জর্ডি আলবা ও সার্জিও বুসকেটস। দ্বিতীয়ার্ধে বদলি হওয়ার সময় কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ার পর আলবা বলেছেন, এত ভালোবাসা পাবেন আশা করেননি।

খেলা শেষে দর্শকদের অভিবাদনের জবাব দিয়েছেন আলবা। বলেছেন, ‘সবাইকে ধন্যবাদ দিতে চাই, ন্যু ক্যাম্পের এই রং রক্ষা করতে পারাটা ছিল সম্মানের। অনেক বছর ধরে আমার ক্যারিয়ার গঠনে যারা বড় ভূমিকা রেখেছেন, তাদের স্মরণ করতে চাই।’

‘এত ভালোবাসা পাবো এটা আশাই করিনি, পেশাদারিত্বের জীবনে এটা সবচেয়ে সেরা দিন। আজকের দিনে একজন বিশেষ মানুষকে স্মরণ করতে চাই। যিনি ২০১২ সালে আমাকে চুক্তিতে এনেছিলেন এবং তিনি হলেন টিটো ভিলানোভা।’

বার্সায় নিজেকে এখনও কার্যকরী খেলোয়াড় মনে করেন আলবা, ‘স্বাভাবিকের চেয়ে কম বিশিষ্টতা পেয়েছি, তবে নিজেকে কম গুরুত্বপূর্ণ মনে হয়নি। আমি সবাইকে সহযোগিতা করার চেষ্টা করেছি, সতীর্থ-স্টাফ সবাইকে। আমি এটি নিয়ে খুবই গর্ববোধ করি।’

২০১২ সালে ন্যু ক্যাম্পে যোগ দেয়ার পর জর্ডি আলবা বার্সেলোনার হয়ে একটি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ট্রফি, একটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, একটি ফিফা ক্লাব বিশ্বকাপ, ৬টি স্প্যানিশ চ্যাম্পিয়ন ট্রফি, একটি উয়েফা সুপার কাপ, ৪টি স্প্যানিশ সুপার কাপ এবং ৫টি স্প্যানিশ কাপ জিতেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা সুপারকাপক্লাব ওয়ার্ল্ড কাপচ্যাম্পিয়ন্স লিগজর্ডি আলবান্যু-ক্যাম্পবার্সেলোনালা লিগালিড স্পোর্টসস্প্যানিশ কাপস্প্যানিশ সুপার কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

চোট সেরে উঠেছেন মার্টিনেজ, খেলবেন প্রথম ম্যাচ থেকেই

জুন ১৩, ২০২৬

সম্প্রচার বন্ধ করে শাকিরার সঙ্গে সেলফি তুলে আলোচনায় আর্জেন্টাইন সাংবাদিক

জুন ১৩, ২০২৬

যে কারণে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে নেই ট্রাম্প

জুন ১৩, ২০২৬

পর্তুগালকে নিয়ে আশাবাদী রোনালদো বললেন ‘সব ভালোভাবেই যাবে’

জুন ১৩, ২০২৬

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT