চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাইফের শটগুলো খুব নিখুঁত ছিল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ন ০৬, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

বিদেশের মাটিতে আফগানিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সঙ্গে টানা চার টি-টুয়েন্টি সিরিজ জয়ের স্বাদ তো আছেই। রোববার রাতে সারজায় শেষ ম্যাচে আফগানদের ৬ উইকেটে হারিয়েছে টিম টাইগার্স। পরে আফগান কোচ জোনাথন ট্রট প্রশংসায় মেতেছেন টাইগার ব্যাটার সাইফের।

সাইফ তৃতীয় ম্যাচে ৩৮ বলে ৬৪ রানের ম্যাচজয়ী অপরাজিত ইনিংস খেলেছেন। ৭টি ছয়ের সাথে দুটি চার মেরেছেন। আফগানিস্তান সিরিজে প্রথম ম্যাচে রানের খাতা শূন্য হলেও দ্বিতীয় ম্যাচে সাইফ করেছিলেন ১৮ রান।

আফগান কোচ বলেছেন, ‘প্রথমেই বলবো, সাইফ অনেক ভালো খেলেছে। দারুণ ক্লিন হিটিং ছিল তার শটে। এমনটাই কি? ব্যাটে এসে নিখুঁত খেলেছেন। এজন্য বাংলাদেশকে পুরো কৃতিত্ব দিতেই হবে।’

এশিয়া কাপে ব্যাট হাতে ছন্দে ছিলেন সাইফ হাসান। সেটির প্রতিফলন দেখা গেছে শেষ ম্যাচে। ২৬ বর্ষী ব্যাটারের থেকে এশিয়া কাপে পঞ্চাশোর্ধ্ব ইনিংস এসেছিল ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ বলে ৬১, ভারতের বিপক্ষে খেলেছিলেন ৫৫ বলে ৬৯ রানের ইনিংস।

পাওয়ার হিটার তকমা পাওয়া সাইফ আরব আমিরাতে এশিয়া কাপে চার ম্যাচে ৪৪ গড়ে রান করেছিলেন ১৭৮। টাইগার ব্যাটারদের মধ্যে তিনি সবচেয়ে বেশি রান তুলেছিলেন।

ছোটো সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ ম্যাচে সাইফের চারের মার ১৫টি। ছক্কা হাঁকিয়েছেন ২৭টি। চলতি বছর খেলা ১০ ম্যাচে তার ব্যাটে এসেছে ২৪টি ছক্কা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানএশিয়া কাপ টি-টুয়েন্টিজনাথন ট্রটবাংলাদেশলিড স্পোর্টসসাইফ হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পুলিশের উচ্চ পদে রদবদল

মার্চ ১৬, ২০২৬

ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক

মার্চ ১৬, ২০২৬

জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের ড্রোন হামলায় সাময়িকভাবে বন্ধ দুবাই বিমানবন্দর

মার্চ ১৬, ২০২৬

খালখনন কর্মসূচির মধ্য দিয়ে দেশ গড়ার কর্মসূচি শুরু করলাম: প্রধানমন্ত্রী

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT