বিনোদন

ভক্তদের ‘সত্য’ জানাবেন অ্যাম্বার, বই লিখবেন জনির আইনজীবীও

মামলায় হেরে গিয়ে এবার নতুন উদ্যোগ নিয়েছেন অ্যাম্বার হার্ড। 'সত্য' জানাবেন ভক্তদের। জানা গেছে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে

বিচারক ও আইনজীবীরা আদালত কক্ষে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচারক ও আইনজীবীরা আদালত কক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, যা বাংলাদেশের বিচারপ্রক্রিয়ার অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

মামলায় হেরে গিয়ে এবার নতুন উদ্যোগ নিয়েছেন অ্যাম্বার হার্ড। ‘সত্য’ জানাবেন ভক্তদের। জানা গেছে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে বই লিখতে প্রস্তুত অভিনেত্রী। বইয়ের নাম ‘টেল অল’।

বইতে থাকবে জনির সঙ্গে অ্যাম্বারের দুই বছরের দাম্পত্যের জানা-অজানা নানা ঘটনা। পারিবারিক নির্যাতনের শিকার হওয়ার ঘটনাগুলোও থাকবে। আইনি লড়াইয়ের নানা ঘটনাও তুলে ধরা হবে বইতে।

৩৭ বছর বয়সী অ্যাম্বার বর্তমানে ২ বছর বয়সী মেয়েকে নিয়ে স্পেনের মাদ্রিদে আছেন। ‘রাডারঅনলাইন’-এর সূত্রে জানা গেছে, নিজের জীবনের গল্প অভিনেত্রী বিক্রি করতে চান ১৫ মিলিয়ন ডলারে। মামলায় হেরে মানসিকভাবে ভেঙে পড়ার পর তিনি নিজেকে কিছুটা সামলে নিয়ে ‘সত্য’ বলার জন্য প্রস্তুত হয়েছেন।

শুধু অ্যাম্বার নন, জনি ডেপের আইনজীবী ক্যামিলি ভাসকুয়েজও ডেপ-অ্যাম্বার লড়াই নিয়ে বই লেখার কথা ভাবছেন। পিপল ম্যাগাজিনে তিনি বলেছেন, ‘আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি অংশ এই ট্রায়াল। আমি আমার অবস্থানটা জানাবো। অনেক কিছু লেখার বাকি, করার বাকি। আমার মাথায় শিরোনামও আছে। হয়তো জানাবো কখনও।’

ক্যামিলি জানান, জনি ডেপের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে। ফোনে কথা কম হলেও প্রায়ই এসএমএসের মাধ্যমে যোগাযোগ হয় তাদের।

জনির বিরুদ্ধে পারিবারিক অভিযোগ এনেছিলেন তার প্রাক্তন স্ত্রী। অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি। অভিনেতা মিথ্যে বলছেন দাবি করে পাল্টা মামলা করেন অ্যাম্বারও। এই জোড়া মামলার শুনানিতে কাদা ছোড়াছুড়ি দেখেছে পুরো বিশ্ব। শেষমেশ জিতে যান জনি, হেরে যান অ্যাম্বার।

সূত্র: মিড ডে

বিষয়:অ্যাম্বার হার্ড ক্যামিলি ভাসকুয়েজ জনি ডেপ সিনেমা হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…