চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাস্তায় বসে জবি ছাত্রদল পদ বঞ্চিতদের কর্মসূচি পালন

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
৩:০২ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২৪
শিক্ষা
A A
রাস্তায় বসে ছাত্রদল নেতারা কর্মসূচি পালন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে অনিয়মের অভিযোগে পদবঞ্চিত নেতাকর্মীরা শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। এবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বসে অবস্থান কর্মসূচী পালন করেছে পদ বঞ্চিত নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বসে পড়েন। এ সময় তারা ‘পকেট কমিটি মানি না, মানবো না’, ‘বিতর্কিত কমিটি মানি না, মানবো না’, ‘গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক কমিটি চাই’—এমন বিভিন্ন স্লোগান দেন।

পদবঞ্চিতদের অভিযোগ, সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে দীর্ঘদিন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় নেতাদের উপেক্ষা করা হয়েছে। তুলনামূলক নিষ্ক্রিয়, বিতর্কিত, এমনকি ছাত্রলীগ থেকে আসা কর্মীদের পদায়ন করা হয়েছে। এছাড়া পুরনো পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে চাকরিজীবী, বিবাহিত ও বিতর্কিত ব্যক্তিদের স্থান দেয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন।

Banglabid

এবিষয়ে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া রাসেল বলেন, গত ২৪ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক প্রকাশিত জবি ছাত্রদলের অযোগ্য আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে যোগ্য নেতৃত্বের দাবিতে পদবঞ্চিত ছাত্রনেতাদের ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আজকের অবস্থান কর্মসূচি পালন করা হয়। আমাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি অব্যহত থাকবে।

আজকের অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক ২নং যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ সবুজ, নিবিড় মুন্সী, পিয়ার আলী আল্লাহ হীরা, মোহাম্মদ নাজমুল আলম, মিয়া রাসেল, মারুফ আহমেদ, রাশেদুল ইসলাম রাহাত, সহ সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন খান, ১ নং সহ সংগঠনিক সম্পাদক আরিফুল রহমান, সোলাইমান খান সাগর, আব্দুল আলিম, জিহাদুল ইসলাম জিহাদ, ওমর ফারুক, মাহবুব আলম, সাহিত্য প্রকাশনা সম্পাদক আব্দুস বয়মান শুক্কুর, তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মিরাজ হোসেন, সম্পাদক মেহেদী হাসান আখন সহ প্রায় ৫০ জন নেতাকর্মীরা।

এর আগে গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে জবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তি পড়ে শোনান। এতে তিনি উল্লেখ করেন: দীর্ঘদিনের পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে স্বেচ্ছাচারিতার মাধ্যমে কম সক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের পদায়ন। ২০১৩-১৪ ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সব নেতা-কর্মীকে তথাকথিত কমিটিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্থান না দেওয়া। গুরুত্বপূর্ণ পদে যোগ্য নেতাদের অন্তর্ভুক্ত না করা। আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রসংগঠনের বিরোধিতাকারীদের কমিটিতে অন্তর্ভুক্তি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবস্থান কর্মসূচীছাত্রদলজগন্নাথ বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ব্যয়ের হিসাব প্রকাশ

পরবর্তী

পুতিনকে ‘ঘনিষ্ঠতম’ বন্ধু বললেন কিম

পরবর্তী
পুতিন ও কিমের সাক্ষাৎকারের ছবি, দুই নেতা একসাথে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুতিনকে 'ঘনিষ্ঠতম' বন্ধু বললেন কিম

দুটি রোবট মহাকাশে কাজ করছে, একে অপরের মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

মানব নভোচারীদের পরিবর্তে মহাকাশে কাজ করবে রোবট!

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT