বিনোদন

ঘোষণাতেই থেমে গেল জিতের বাংলাদেশি ছবি ‘লায়ন’

রাফী অন্য সিনেমার প্রস্তুতি নিচ্ছেন, যেখানে থাকতে পারেন সুপারস্টার শাকিব খান

জিতের বাংলাদেশি ছবি ‘লায়ন’ নিয়ে চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

জিতের বাংলাদেশি ছবি ‘লায়ন’ এর ছবি, যেখানে তিনি হাসিমুখে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

একের পর এক ফ্লপ দিতে দিতে রীতিমত হাঁপিয়ে উঠেছেন পশ্চিমবঙ্গের নায়ক জিৎ। ঘুরে দাঁড়াতে মরিয়া এই নায়ক। সেই প্রয়াসে গেল মাসে জিৎকে বাংলাদেশের পরিচালক রায়হান রাফী জানিয়েছিলেন, তিনি ‘লায়ন’ নামে একটি ছবি করবেন।

পরিচালকের ইচ্ছে ছিল, তিনি আসমান-জমিন, পাহাড় সমুদ্র মিলিয়ে ‘লার্জার দেন লাইফ’ স্কেলে মারকাটারি অ্যাকশনে ‘লায়ন’ বানাবেন! কিন্তু বিধি বাম। সূত্র জানাচ্ছে, আপাতত হচ্ছে না ‘লায়ন’। তাই ঘোষণাতেই থেমে গেল টলিউড বসের এই ছবিটি।

জিতের পাশাপাশি শোনা গিয়েছিল বাংলাদেশের শরিফুল রাজের নাম। যদিও জিৎ-রাজ শুরু থেকে এ ছবি নিয়ে টু শব্দও করেননি। ‘লায়ন’ প্রসঙ্গে রায়হান রাফী জানিয়েছিলেন, ডিসেম্বর মাসে শুটিং করবেন; মুক্তি দেবেন ২০২৫ সালের রোজার ঈদে।

তবে এখন জানা গেল আপাতত ‘লায়ন’ হওয়ার সম্ভাবনা নেই। বাজেট জটিলতায় হচ্ছে না সিনেমাটি। এই সিনেমা নিয়ে রাফী-জিৎ-রাজ কেউ মাথা ঘামাচ্ছেন না।

তবে লায়ন প্রসঙ্গে রায়হান রাফীর ভাষ্য, ‘লায়ন’ আগামীতে হবে। যেহেতু বড় পরিসরে কাজ করবো এ কারণে কিছুটা বিলম্ব হচ্ছে।

২০২৫ সালের রোজার ঈদে যে ‘লায়ন’ মুক্তি পাচ্ছে না সেটি পুরোপুরি নিশ্চিত। ঘনিষ্ট সূত্রের খবর, রোজার ঈদের জন্য এরইমধ্যে নতুন একটি সিনেমার প্রস্তুতি শুরু করেছেন পরিচালক। রায়হান রাফী অন্য সিনেমার প্রস্তুতি নিচ্ছেন, যেখানে থাকতে পারেন সুপারস্টার শাকিব খান।

বিষয়:জিৎ রায়হান রাফী লায়ন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…