প্রবাস সংবাদ

ছুটির দিনেও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের সেবা

জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের সেবা কেন্দ্রে মানুষজন সেবা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের সেবা কেন্দ্রে বিভিন্ন মানুষ সেবা নিচ্ছেন, কিছু মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সপ্তাহের ছুটির দিন শুক্র ও শনিবার সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট তাদের সেবা কার্যক্রম পরিচালনা করেছে। জেদ্দা থেকে চার শত কিলোমিটার দূরের নিজ শহরে কনস্যুলেটের সেবা পেয়ে আনন্দিত প্রবাসীরা। জেদ্দার বাইরে প্রবাসীদের দোরগোড়ায় সেবা দিতে পেরে সন্তুষ্ট কনস্যুলেট কতৃপক্ষ।

কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক এর নেতৃত্বে ভ্রমণকারী দলটি পাসপোর্ট নবায়ন বা রি-ইস্যু, পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবাসহ সোনালী ব্যাংকের ব্যাংকিং সেবা প্রদান করেন।

এ সময় কনসাল জেনারেল এর একজন প্রতিনিধি জেদ্দায় চ্যানেল অনলাইনকে আইকে জানান, তিনি সখানে আল বাহা কারাগার পরিদর্শন করেন এবং বিভিন্ন অভিযোগে কারাভ্যন্তরে আটক বাংলাদেশীদের সমস্যার কথা শোনেন এবং আইনী সহায়তার আশ্বাস দেন।

বিষয়:জেদ্দা কনস্যুলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…