প্রবাস সংবাদ

জেদ্দায় ঐতিহাসিক ৭ মার্চ পালন

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের সামনে এক অনুষ্ঠানে উপস্থিত মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের সামনে ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত মানুষ।. Channel i News – চ্যানেল আই নিউজ

যথাযথ মর্যাদার মধ্য দিয়ে সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে পালন করা হয়েছ ঐতিহাসিক ৭মার্চ। মঙ্গলবার সকালে কনস্যুলেট চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক।

মহামান্য রাষ্ট্রপতির বাণীপাঠ করেন কনস্যুলেটের মিনিস্টার শ্রম কাজী এম, ইমদাদুল ইসলাম, মাননীয় প্রধান মন্ত্রীর বাণীপাঠ করেন কনস্যুলেটের কাউন্সিলর (কমার্সিয়াল) সৈয়দা নাহিদা হাবিবা। ৭ মার্চের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রবাসী বাংলাদেশীরা। সমাপনী বক্তব্য রাখেন কনসাল জেনারেল। প্রদর্শিত হয় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন।

অনুষ্ঠানে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ও স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতালয় প্রধান মো. আজিজুল রহমান।

বিষয়:৭ মার্চ জেদ্দা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…