চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাধুরীকে নিয়ে ‘কুরুচিকর মন্তব্য’ ‘দ্য বিগ ব্যাং থিওরি’তে, প্রতিবাদে সরব তারকারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২৩
বিনোদন
A A

ওয়েব সিরিজ ‘দ্য বিগ ব্যাং থিওরি’র দ্বিতীয় সিজনের প্রথম পর্ব ‘দ্য ব্যাড ফিশ প্যারাডাইম’-এর এক সংলাপে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য করা হয়েছে। আর একারণে নেটফ্লিক্সকে উকিল নোটিস পাঠানো হয়েছে।

‘দ্য বিগ ব্যাং থিওরি’র সেই সংলাপে অভিনেত্রীকে শেলডন কুপার ঐশ্বরিয়াকে ‘গরীবের মাধুরী দীক্ষিত’ বলে সম্বোধন করেন। প্রতিক্রিয়ায় ভারতীয় অভিনেতা রাজ কোঠারপাল্লি বলেন, ‘তুলনা করলে ঐশ্বরিয়া তো দেবী, আর মাধুরী কুষ্ঠ ব্যাধিগ্রস্ত যৌনকর্মী।’ এই সংলাপের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছে ওয়েবসিরিজটি।

নিজেকে মাধুরীর একজন ভক্ত হিসেবে পরিচয় দিয়ে নেটফ্লিক্সকে উকিল নোটিস পাঠিয়েছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মিঠুন বিজয় কুমার। তাঁর মতে, ‘এধরনের সংলাপ অত্যন্ত অপমানজনক। এর মাধ্যমে নারীবিদ্বেষ ছড়ানো হচ্ছে।’ নেটফ্লিক্স থেকে পর্বটি সরানোর দাবি জানিয়েছেন তিনি। জানিয়েছেন, সরানো না হলে নেটফ্লিক্সের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

Banglabid

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় বইছে। প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক তারকাও। অভিনেত্রী জয়া বচ্চন বলেছেন, ‘এই লোক কি পাগল? খুবই নোংরা ভাষা। তাকে মানসিক হাসপাতালে পাঠানো উচিত। তাঁর পরিবারকে জিজ্ঞেস করা উচিত তারা এই মন্তব্যের বিষয়ে কী ভাবেন।’

বিতর্কিত এই সংলাপ নিয়ে উর্মিলা মাতন্ডকার বলেছেন, ‘পুরো পর্ব নিয়ে ধারণা নেই। তাই মন্তব্য করা ঠিক হবে না। কিন্তু এটা যদি সত্য হয়ে থাকে তাহলে তা আপত্তিকর। তাদের সস্তা মানসিকতার বহিঃপ্রকাশ। তারা কি এটাকে রসিকতা মনে করে?’

দিয়া মির্জা লিখেছেন, ‘অসম্মানজনক, অত্যন্ত অসম্মানজনক।’ ‘বিগ ব্যাং থিওরি’র এই সংলাপ প্রসঙ্গে মাধুরী এখনও কোনো মন্তব্য করেননি।

Reneta

সূত্র: নিউজ এইটিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়া বচ্চননেটফ্লিক্সমাধুরী দীক্ষিত
শেয়ারTweetPin

সর্বশেষ

তাসকিনের সফল বড়শি অভিযান, ক্যারি-জ্যাকের সাথে আড্ডা-মাছ শিকার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলের ৮ সপ্তাহের আগাম জামিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোচনার টেবিলে বাংলাদেশ-ভারত সম্পর্ক

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় যে ২ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আগস্ট ১০, ২০২৬

বড় চমকের প্রস্তুতি, দুই বিশ্বকাপজয়ীর খুব কাছাকাছি বার্সা, আছে এক আর্জেন্টাইন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT