বিনোদন

দুই নারীর অচেনা ভুবনের সেই ছবিটি আসছে

১৬ মে মুক্তি পেতে যাচ্ছে পিপলু আর খানের প্রথম ফিচার ফিল্ম ‘জয়া আর শারমিন’

দুই নারী একসঙ্গে বসে আলোচনায় ব্যস্ত, একটি টেবিলের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই নারী একটি টেবিলের পাশে বসে আলোচনা করছে, একটি অন্ধকার পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কেউ টের পায়নি, অনেকটা চুপিসারে নিজের নতুন একটি সিনেমার শুটিং শেষ করে ফেলেছিলেন জয়া আহসান। খবরটি প্রকাশ করেছিলেন ২০২২ সালে। সেই সিনেমাটির নাম ‘জয়া আর শারমিন’। পরিচালনা করেছেন পিপলু আর খান।

জয়া জানিয়েছিলেন, দুজন নারীর অচেনা ভুবনের ছবি এটি। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অনুক্ত, অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে, অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্ট একটা ছবি; কিন্তু আশা আছে এটি আপনাদের অনুভূতিকে নাড়া দেবে।

দুজন নারীর অচেনা ভুবনের সেই ছবিটি বহু অপেক্ষার পর আসছে বড়পর্দায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাপলবক্স জানিয়েছে, লকডাউনে ভয়, নির্ভরতা আর সম্পর্কের জটিল মানচিত্র নিয়ে নির্মিত ‘জয়া আর শারমিন’ মুক্তি পেতে যাচ্ছে ১৬ মে-তে।

নির্মাতা জানিয়েছেন, কিছু গল্প সময় নিয়ে তাদের মুহূর্ত খুঁজে পায়। ঠিক এমনই এক গল্প ‘জয়া আর শারমিন’। পাঁচ বছর আগে, যখন গোটা পৃথিবী যেমে গিয়েছিল, তখনই শুরু হয়েছিল এই ছবির যাত্রা। ছোট্ট পরিসরে, গভীর আবেগ ও আন্তরিকতা নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি ১৬ই মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

সিনেমাটি দুটি নারী চরিত্র কেন্দ্র করে উল্লেখ করে পরিচালক বলেন,“দুজন নারী চরিত্র ঘিরেই এই সিনেমা। প্রধান চরিত্রে আছেন জয়া আহসান, আরেকটি চরিত্রে আছেন মহসিনা আক্তার, যিনি মঞ্চ নাটকে অভিনয় করেন। এটা একটি অন্তর্জগত ও ইমোশনাল গল্পের সিনেমা।”

এরইমধ্যে প্রকাশ পেয়েছে ‘জয়া আর শারমিন’-এর ট্রেলার। চলচ্চিত্রটির পটভূমি কোভিড-১৯ মহামারি। গল্পটি আবর্তিত হয়েছে দুই নারীর একজন অভিনেত্রী জয়া এবং আর গৃহকর্মী শারমিন। চারপাশের ভয় ও অনিশ্চয়তার মাঝে অরা হঠাৎ আটকে পড়েন একই ছাদের নিচে। সেই ছোট্ট ফ্ল্যাটে তারা গড়ে তোলেন একটি নির্ভরতার পরিসর, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাইরের দুঃসংবাদ, চাপা আতঙ্ক ও নিঃসঙ্গতা এসে ভর করে তাদের সম্পর্কের ভেতরেও।

দুই নারীর অচেনা ভুবনের সেই ছবিটি আসছে।. Channel i News - চ্যানেল আই নিউজ ‘জয়া আর শারমি ‘ একটি সংবেদনশীল চলচ্চিত্র যা সম্পর্কের ভাঙাগড়া, নির্ভরতা, আত্মিক দূরত্ব এবং সংকটকালে মানবিকতার প্রকাশ নিয়ে প্রশ্ন তোলে। একাকীত্ব কীভাবে সম্পর্ককে বদলে দেয় তা নিঃশব্দ অথচ গভীরভাবে তুলে ধরা হয়েছে এই গল্পে। এরমধ্য দিয়ে নিজের প্রথম ফিচার ফিল্ম পরিচালনা করলেন।

ছবিটি শুট করা হয়েছিল ২০২০ সালের লকডাউনের মধ্যে মাত্র ১৫ দিনে, একটি নিবেদিতপ্রাণ ছোট টিম নিয়ে এক ব্যতিক্রমী সময়ে এক ব্যতিক্রমী প্রচেষ্টা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন নির্মাতা। সিনেমায় জয়া আহসান ও মহসিনা আক্তার ছাড়াও বিশেষ উপস্থিতি রয়েছে ছোটপর্দার দর্শকপ্রিয় মুখ তানজিম সাইয়ারা তটিনির।

এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন পিপলু আর খান এবং নুসরাত ইসলাম মাটি। প্রযোজনায় রয়েছেন পিপলু আর খান এবং জয়া আহসান।

বিষয়:জয়া আর শারমিন জয়া আহসান ট্রেলার তটিনী পিপলু আর খান সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…