চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছবির মেরিট থাকলে দর্শক বাড়বে, হল বাড়বে: জয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

১৯টি সিনেমা হলে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ‘বিউটি সার্কাস’। শুক্রবার মুক্তি পাওয়া এই ছবিটি দর্শকদের সঙ্গে উপভোগ করতে হলে হলে ছুটছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। তবে হল কম পেলেও আক্ষেপ নেই জয়ার।

তার কথা, ছবির মেরিট থাকলে দর্শক বাড়বে, হল বাড়বে। ছবির সবচেয়ে বড় প্রচার করে দর্শক। ভালো লাগলে তারা মুখে মুখে প্রচার করে দেয়। আমি নিশ্চিত ‘বিউটি সার্কাস’র ক্ষেত্রে তাই হবে।

জয়া আহসান বলেন, বিউটি সার্কাস নারী শক্তি, প্রতিশোধ ও ভালোবাসার গল্প। এই ধরনের গল্পের ছবি আমাদের এখানে আগে হয়নি। দর্শক দেখে হতাশ হবে না। দেড় বছর পর আমার ছবি মুক্তি পেল। যারা আমাকে ও আমার কাজকে পছন্দ করেন তারা অবশ্যই হলে এসে বিউটি সার্কাস দেখবেন।

Banglabid

শুক্রবার সকাল ১১টার শো-তে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে দর্শকের সঙ্গে ‘বিউটি সার্কাস’ উপভোগ করেন জয়া আহসান। শো শেষে যখন তিনি হল থেকে বের হচ্ছিলেন, দর্শকরাই হাত উঁচু করে বলছিল বিউটিদের জয় হোক, বিউটি সার্কাসের জয় হয়েছে। অসাধারণ ছবি ‘বিউটি সার্কাস’।

এসব দর্শকের উপর পূর্ণ বিশ্বাস আছে উল্লেখ করে জয়া আহসান বলেন, জোর করে ছবি হলে রাখা যায় না। দর্শকের যেটা ভালো লাগবে সেটাই দেখবে।

স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় প্রথম শো দেখতে উপস্থিত হন নাটক-সিনেমার নামিদামি প্রযোজক, নির্মাতা, অভিনেতা ও অভিনেত্রী’সহ বিউটি সার্কাস ছবি সংশ্লিষ্টরা। টিকিট কাউন্টারে সাধারণ দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আগেই বিউটি সার্কাসের বড় একটা অংশের টিকিট বিক্রি হয়েছে অনলাইনে।

Reneta

চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদের পর সিনেমা হলে দর্শকদের আসার ধারাবাহিকতা ধরে রাখতে ‘বিউটি সার্কাস’ ভূমিকা রাখবে। পাশাপাশি জয়া আহসানের অনবদ্য অভিনয় দেখতে সিনেপ্লেক্সগুলোতে দর্শকদের ভিড় থাকতে পারে। যা প্রথম দিনেই কিছুটা আন্দাজ করা গেছে।

১৯ সিনেমা হলে মুক্তি পেয়েছেন গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী সার্কাস, জাদুর পাশাপাশি সম্পর্ক, সমাজ ও প্রতিশোধের গল্পে নির্মিত ‘বিউটি সার্কাস’। ২০১৪-১৫ সালে সরকারি অনুদানের পাশাপাশি ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘বিউটি সার্কাস’ পরিচালনা করেছেন মাহমুদ দিদার।

জয়া ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু, মানিসা অর্চি প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এবিএম সুমনগাজী রাকায়েতজয়াতৌকির আহমেদফেরদৌস আহমেদবিউটি সার্কাসলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসিনেমাহুমায়ূন সাধু
শেয়ারTweetPin

সর্বশেষ

এক বছরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ দশমিক ২৪ শতাংশ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ সন্ধ্যায়

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সমকামিতা নিয়ে বাংলাদেশের আইনে যা জানা গেল

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মেট্রোরেলের নিরাপত্তা ঝুঁকি এড়াতে কেনা হচ্ছে আরও ২২ বিয়ারিং প্যাড

আগস্ট ১৩, ২০২৬

আজ জানা যাবে কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT