চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জওয়ান’ দেখে দর্শক বলছে ‘এ কী দেখলাম’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A
ঢাকায় সিনেমা জওয়ান দেখার জন্য দর্শকদের ভিড়, সিনেমা হলের সামনে দীর্ঘ লাইনে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তি পেল শাহরুখ অভিনীত বহুল প্রতিক্ষীত ছবি ‘জওয়ান’। ছবিটি দেখতে বুধবার রাত থেকেই যেন জেগে ছিল পুরো ভারত! যথারীতি বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হয়ে যায় ‘জওয়ান’-এর প্রথম শো। আর তা নিয়েই রীতিমতো হইচই।

মধ্যরাত থেকেই ভারতীয় প্রেক্ষাগৃহের বাইরে ভিড় জমিয়েছিল শাহরুখ ভক্তরা। যেন কোন ভাবেই ‘জওয়ান’-এর ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’-এর একটি মুহূর্তও মিস্ করতে চান না তারা। অনুরাগীদের সেই উত্তেজনার সঙ্গে পাল্লা দিয়েছেন শাহরুখ নিজেও। ‘জওয়ান’ মুক্তির উত্তেজনায় রাতভর ঘুমাতে পারেননি তার অনুরাগীরা। তাদের সঙ্গ দিতে জেগে ছিলেন শাহরুখ নিজেও।

জানা গেছে, মুম্বাইয়ে ভোরের প্রথম শো দেখতে রাস্তায় মিছিল করেছেন শাহরুখ অনুরাগীরা। এদিন ভোর পাঁচটা থেকেই শুরু হয় মিছিল। তার সঙ্গে ‘উই লাভ শাহরুখ’ স্লোগান। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে ভক্ত অনুরাগীদের এমন উত্তেজনা দেখে চুপ থাকেননি স্বয়ং শাহরুখও।

নিজেরই এক ফ্যান ক্লাবের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপোস্ট করে শাহরুখ লেখেন, ‘‘তোমাদের সকলের জন্য অনেক ভালবাসা। আশা করি তোমাদের ‘জওয়ান’ ভাল লাগবে। তোমাদের এই উন্মাদনা দেখার জন্যই রাতভর জেগে রয়েছি।’’

‘জওয়ান’ ঘিরে অনুরাগীদের উত্তেজনা যে উপভোগ করছেন বাদশা, তা স্পষ্ট তার টুইটেই।

এদিকে ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ দেখার পর ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে ‘জওয়ান’ কে ঘিরে একেক জনের একেক রকম রিভিউ। সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, ‘এর আগে কখনও এমন দেখিনি। বলিউডের সবচেয়ে বড় হিট হতে পারে এটা। কী দেখলাম!’

কেউ আবার ছবির হাফটাইমেই সোশ্যাল মিডিয়ায় নিজের কথা বলে দিয়েছেন। কারও মতে, ‘এখনও পর্যন্ত যা দেখলাম, এটি একই সঙ্গে বিশেষ ঘরানার দর্শকদেরও ভালো লাগবে। আবার যারা বলিউডের সব ধরনের ছবি দেখতে ভালোবাসেন, তাদেরও ভালো লাগবে।’

কেউ বলছেন, ‘দক্ষিণ ভারতের ছবির স্টাইলের সঙ্গে শাহরুখ খানের নিজের স্টাইল মিলেমিশে পর্দায় এমন একটা ম্যাজিক তৈরি করেছে, যা সহজে ভোলার নয়।’ সুতরাং বলাই বাহুল্য যে বক্স অফিসে ব্লকবাস্টারের তালিকায় নাম লেখাতে যাচ্ছে শাহরুখের এই ছবি।

তবে শুধু শাহরুখ অনুরাগীরা না প্রায় সব ফিল্ম ক্রিটিকস ছবিটিকে ‘ব্লকবাস্টার’ বলে আখ্যা দিচ্ছেন। সমালোচক তরন আদর্শ ‘জওয়ান’কে ৫-এর মধ্যে সাড়ে ৪ রেটিং দিয়েছেন। আর ছবিটিকে তিনি ‘মেগা-ব্লকবাস্টার’ তকমা দিয়েছেন। সঙ্গে বলেছেন, “শাহরুখের ক্যারিয়ারে অন্যতম মসলাদার ছবি এটি। অ্যাটলি তাকে দুর্দান্ত চরিত্রে হাজির করেছেন। ‘জওয়ান’ দর্শকের মন এবং বক্স অফিস উভয়ই জিতে নেবে।”

একই প্রতিক্রিয়া জানিয়েছেন সমালোচক সুমিত কাড়েলও। তিনিও ছবিটিকে সাড়ে ৪ রেটিং দিয়েছেন। ‘জাইগান্টিক ব্লকবাস্টার’ খেতাব দিয়ে তিনি বলেছেন, “জওয়ান’ বিপুল বিনোদনের পাশাপাশি শক্তিশালী একটি বার্তাও দিয়েছে। শাহরুখ খান পাঁচটি রূপে অভিনয় করেছেন এবং প্রতিটি চরিত্রে সাফল্যের সঙ্গে উতরে গেছেন।”

শুধু তাই নয় বক্স অফিস বিশ্লেষকেরা বলছেন, প্রথম দিন ভারতের বক্স অফিস থেকে ‘জওয়ান’-এর আয় ‘পাঠান’-কেও ছাড়িয়ে যাবে। ‘পাঠান’ প্রথম দিন আয় করেছিল ৫৭ কোটি রুপি। অন্যদিকে ধারণা করা হচ্ছে, ‘জওয়ান’ আয় করতে পারে ৬০ থেকে ৭০ কোটি রুপি।

হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত এই ছবি। যার বাজেট ৩০০ কোটি রুপি। এই প্রথমবার নয়নতারার বিপরীতে দেখা যাবে শাহরুখকে। নয়নতারা ছাড়াও শাহরুখের এই ছবিতে দেখা যাবে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণির মতো তারকাদের। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।

সূত্র: হিন্দুস্থান টাইমস

ট্যাগ: জওয়াননয়নতারাবলিউডবিজয়রিভিউশাহরুখশাহরুখ খানসিনেমাহিন্দি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বন্ধু’ নন, মেসি-রোনালদোকে ভালোবেসে ‘ঘৃণা’ ছড়ানোরও দরকার নেই

পরবর্তী

দেশে সংখ্যালঘু বলে কোন কথা নেই, সকল নাগরিক সমান: প্রধানমন্ত্রী

পরবর্তী
শুভ জন্মাষ্টমী উৎসবের জন্য ভক্তরা উপভোগ করছেন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে সংখ্যালঘু বলে কোন কথা নেই, সকল নাগরিক সমান: প্রধানমন্ত্রী

জওয়ান'র ট্রেলার দেখে মুগ্ধ বলিউড, ভক্তরা দেখবে কবে?. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্সর পেল ‘জওয়ান’, আজ থেকেই চলবে ৪১ প্রেক্ষাগৃহে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

আগস্ট ২৭, ২০২৬

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় চীনের দায় নিয়ে প্রশ্ন, বেইজিং বলছে ‘মিথ্যা’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT