মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রের পর মাতারবাড়ীতে এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করতে আগ্রহী জাপান। বাংলাদেশে আরও প্রায় এক বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে দেশটি। জাপানের জেরা এশিয়া প্রাইভেট লিমিটেড-এর ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া প্যাসিফিক প্রধান কুদামা তোশিরো চ্যানেল আইকে একথা জানিয়েছেন। নবায়নযোগ্য জ্বালানিতেও বিনিয়োগ করতে আগ্রহী তারা।






