রাজনীতি

বিএনপির সঙ্গে জমিয়তে উলামা ইসলামের নির্বাচনী সমঝোতা

নেতৃবৃন্দের সমঝোতা সভা, বিভিন্ন দলের প্রতিনিধি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন।

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির সঙ্গে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের নির্বাচনী সমঝোতা হয়েছে। তারা যেই আসনে থাকবেন, সেখানে বিএনপির কোন প্রার্থী থাকবেনা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আইনশৃঙ্খলা অবস্থার অবনতি হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশ এখন ট্রানজিশন পিরিয়ডে আছে। কিন্তু কিছু মহল এটাকে বাধাগ্রস্ত করছে। এসময় হাদীর জন্য দোয়া করছেন বলে জানান তিনি।

এছাড়া নির্বাচনের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরির জন্য অন্তর্বর্তী সরকারের ফোকাস করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিলফামারি- ১, নারায়নগঞ্জ-৪, সিলেট-৫, ব্রক্ষণবাড়িয়া -২ এই ঘোষিত আসনে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের প্রার্থী থাকবে। তারা খেজুর গাছ প্রতীকে নির্বাচন করবে।

বিষয়:জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…